পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করে গরুর গাড়ী চেপে প্রচার তৃণমূল প্রার্থীর
Connect with us

রাজনীতি

পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করে গরুর গাড়ী চেপে প্রচার তৃণমূল প্রার্থীর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৩ মার্চ : বঙ্গের দখল নিতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যে ঘোষণা হয়েছে নির্বাচনের নির্ঘন্ট। মোট আট দফায় হবে একুশের বিধানসভা নির্বাচন। তাই দলীয় প্রচার চালাতে গান, প্যারোডি, ফেস্টুন সহ নতুনত্ব বিভিন্ন পন্থা অবলম্বন করছে রাজনৈতিক দলগুলি।

এবারে প্যারোডির পর প্রচারে অভিনবত্ব আনলো তৃণমূল। গরুর গাড়ীতে চেপে প্রচার সারলেন কসবার তৃণমূল প্রার্থী জাবেদ খান। শনিবার সকালে দলের কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচার করেন তিনি। মূলত, পেট্রোপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে তারই প্রতিবাদে এদিন তিনি গাড়ি গরুর গাড়ি করে ভোট প্রচারে বের হন। প্রচারে ব্যবহৃত গরুর গাড়ি আনা হয়েছিল মুর্শিদাবাদ থেকে।এদিন প্রার্থীর সাথে ছিলেন দলীয় সমর্থকরা। আর তাদের টিশার্টে লেখা ছিল “খেলা হবে”।

Continue Reading
Advertisement