বুধবার হলদিয়ায় মনোনয়ন পত্র জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Connect with us

ভোটের খবর

বুধবার হলদিয়ায় মনোনয়ন পত্র জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১০ মার্চ : বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মর্মে বুধবার হলদিয়ায় মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দিলেন তৃণমূল নেত্রী। নন্দীগ্রাম থেকে হলদিয়া পৌঁছে ১ কিলোমিটার পদযাত্রা করে মহকুমাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এদিন সকাল থেকেই মুখ্যমন্ত্রীকে দেখতে হলদিয়া এসডিও অফিসের সামনে স্থানীয় মানুষরা কেউ হাতে ফুল নিয়ে, কেউ বাংলা নিজের মেয়েকেই চায় পোস্টার নিয়ে অপেক্ষা করছিলেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্লোগান দেন সমর্থকেরা। নির্ধারিত সময়ের আগেই সেখানে পৌঁছে যান নেত্রী। সেখানে তাঁর সঙ্গে রয়েছেন সুব্রত বক্সী এবং শেখ সুফিয়ান। মনোনয়ন পত্র জমা দিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “মানুষের রায় নিয়েই ভোটে দাঁড়াচ্ছি৷” উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে জনতার নজর নন্দীগ্রামে। কারণ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে এই একই কেন্দ্রে মুখ্যমন্ত্রীর প্রতিদ্বন্দ্বিতা করবেন সদ্য তৃণমূল ত্যাগী শুভেন্দু অধিকারী। আগামী ১২ মার্চ হলদিয়ায় মনোনয়ন জমা দেওয়ার কথা শুভেন্দুর৷ সঙ্গে থাকতে পারেন অভিনেতা মিঠুন চক্রবর্তী৷

Continue Reading
Advertisement