গ্রহাণু থেকে মিলল জল ও জৈব, নতুন আবিষ্কার জাপানি বিজ্ঞানীদের
Connect with us

বিশ্বের খবর

গ্রহাণু থেকে মিলল জল ও জৈব, নতুন আবিষ্কার জাপানি বিজ্ঞানীদের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৬ মার্চ : মঙ্গল গ্রহকে নিয়ে যখন নাসা সহ বিশ্বের তাবড় তাবড দেশ প্রাণের অস্তিত্ব সন্ধানে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তখন নতুন অধ্যায় রচনা করল জাপানি (Japan) মহাকাশ সংস্থা জাক্সা। তাদের অনুসন্ধানে এক গ্রহাণুর শরীরে মিলল জল ও জৈব পদার্থের সন্ধান।

২০১০ সালে ‘ইটোকায়া’ নামের ওই গ্রহাণু (Asteroid) থেকে নমুনা সংগ্রহ করেছিল জাপানি (Japan) মহাকাশ সংস্থা জাক্সা। একদশক পর সেই নমুনা থেকেই এমন আবিষ্কার করলেন বিজ্ঞানীরা। এই প্রথম কোনও গ্রহাণুতে এই ধরনের উপাদান মিলল। এতে করে খুশি বৈজ্ঞানীরা। আগামীদিনে আরও গ্রহাণুর রহস্য উন্মোচনে কাজ চালিয়ে যাবেন বলে জানান তারা। উল্লেখ্য, ২০১০ সালে হায়াবুসা মিশনে জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি তথা জাক্সা ‘ইটাকায়া’র শরীর থেকে যৎসামান্য নমুনাই সংগ্রহ করতে পেরেছিল। আর সেই নমুনা থেকেই এত বড় আবিষ্কার করতে পারলেন বিজ্ঞানীরা। লন্ডন বিশ্ববিদ্যালয়ের রয়্যাল হলোওয়ে-র গবেষকরা নমুনা পরীক্ষা করে তার মধ্যে জলীয় অংশ খুঁজে পেয়েছেন। তাঁদের মতে, ওই গ্রহাণুর মধ্যে বিবর্তনের চিহ্ন রয়েছে। ঠিক যেমনটা কোটি কোটি বছর আগে পৃথিবীর ক্ষেত্রেও দেখা গিয়েছিল। তবে গ্রহাণুটির নমুনাটি নিয়ে বিস্তারিত পরীক্ষায় যে ফলাফল মিলেছে, তাতে আগামী দিনে পৃথিবীতে প্রাণের উদ্ভব ও তার বিকাশকে আরও ভাল করে বুঝতে সাহায্য করবে। আর সেই সঙ্গে মহাবিশ্বে প্রাণের সম্ভাবনার দিকটিও পরিষ্কার হবে।

Continue Reading
Advertisement