আয়কর হানা বলি তারকা ও প্রযোজকের বাড়িতে, চাঞ্চল্য ঘটনায়
Connect with us

বিনোদন

আয়কর হানা বলি তারকা ও প্রযোজকের বাড়িতে, চাঞ্চল্য ঘটনায়

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৩ মার্চ : এবারে আয়কর দফতরের হানা বলিউডের প্রথম সারির পরিচালক, অভিনেত্রী সহ তারকার বাড়িতে। বুধবার দুপুরে আয়কর বিভাগের এই অভিযানের তালিকায় নাম রয়েছে পরিচালক অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী তাপসী পান্নু, পরিচালক বিকাশ বহেল, মধু মন্টেনা সহ অন্যান্যরা।

প্রযোজনা সংস্থা, জনসংযোগ সংস্থা ও ‘ট্যালেন্ট ম্যানেজমেন্ট’ দফতর মিলিয়ে মোট ২০টি স্থানে হানা দিয়েছেন আয়কর বিভাগের আধিকারিকেরা। উল্লেখ্য ইতিমধ্যে অনুরাগ কাশ্যপ ও তাপসী পান্নু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন আচরণের বিরোধিতায় সোচ্চার হয়েছিলেন।সংশোধিত নাগরিকত্ব আইন হোক বা কৃষক আন্দোলন, কিংবা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর সময়েও কেন্দ্রীয় সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) বিরোধিতা করেছিলেন অনুরাগ। রিয়া চক্রবর্তীর গ্রেফতারির ঘটনারও বিরোধিতা করেছিলেন তিনি। সে সময়ে তাকে সমর্থন করেছিলেন অভিনেত্রী তাপসী পান্নু, রিচা চাড্ডা, স্বরা ভাস্করও। অনুরাগ ও বিকাশদের প্রযোজনা সংস্থা ‘ফ্যান্টম ফিল্মস’-এর আর্থিক লেনদেন ঘিরেই শুরু হয়েছে আয়কর দফতরের এই তল্লাশি। অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোতওয়ানে, প্রযোজক মধু মনতেনা ও বিকাশ বেহল মুম্বইয়ে এক জোটে তৈরি করেছিলেন এই প্রযোজনা সংস্থা। ফ্যান্টম’ ছাড়াও প্রযোজনা সংস্থা ‘রিলায়েন্স এন্টার্টেইনমেন্ট’-এর প্রধান কার্যনির্বাহী আধিকারিক শিবাশিস সরকারের বাড়িতেও হানা দেয় আয়কর দফতরের আধিকারিকেরা।যদিও এবিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের দাবী, যা তথ্য পাওয়া যায় তার উপরে ভিত্তি করেই তল্লাশি চালায় আয়কর বিভাগ। পরে সেগুলি আদালতে অব্দি ওঠে।

Continue Reading
Advertisement