মুক্তি পেয়েছে সাইনার বায়োপিকের পোস্টার, যদিও সমালোচনায় সরব নেটাগরিকেরা
Connect with us

বিনোদন

মুক্তি পেয়েছে সাইনার বায়োপিকের পোস্টার, যদিও সমালোচনায় সরব নেটাগরিকেরা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৩ মার্চ : একদিন আগেই মুক্তি পেয়েছে সাইনা নেহওয়ালের বায়োপিকের পোস্টার। যার নামভূমিকায় অভিনয় করবেন পরিণীতি চোপড়া। কিন্তু পোস্টার মুক্তি পাওয়ার সঙ্গেই সঙ্গেই তা মজার খোরাক জুগিয়েছে নেটাগরিকদের ।

পোস্টারে দেখা যাচ্ছে, শাটল কককে আকাশে ছুড়ে সার্ভ করতে যাচ্ছেন এক ব্যাডমিন্টন খেলোয়াড়। এই ভাবে সার্ভ করার পদ্ধতি টেনিসে দেখা গেলেও ব্যাডমিন্টনে তা একেবারেই নিষিদ্ধ। ব্যাডমিন্টনের নিয়ম অনুযায়ী, সার্ভ অবশ্যই আন্ডারআর্ম হতে হবে এবং র‌্যাকেট কোমরের নিচে থাকবে। ওভারআর্ম সার্ভ ব্যাডমিন্টনের নিয়মে নেই। ফলে কোন ব্যাডমিন্টন খেলোয়াড়ই এভাবে সার্ভ করতে পারে না। সাইনারও এরকমভাবে সার্ভ করার কোন প্রশ্ন নেই। ফলে এনিয়ে ট্রোল করা হচ্ছে মূখ্যভূমিকার অভিনেত্রী পরিণীতি চোপড়াকেও। উল্লেখ্য আগামী ২৬শে মার্চ মুক্তি পেতে চলেছে এই বায়োপিক। ছবিটি পরিচালনা করবেন অমল গুপ্তে। কিন্তু সিনেমার প্রথম পোস্টারেই এই ভুল মেনে নি নেটাগরিক ও সিনেমাপ্রেমীরা। বিভিন্ন সোশ্যাল সাইটে এই পোস্টারের সমালোচনায় সোচ্চার হয়েছেন তারা।

Continue Reading
Advertisement