অভিযুক্তকে গ্রেফতারে পুলিশী উদাসীনতার অভিযোগে কর্মবিরতিতে সামিল আইনজীবিরা, বিপাকে বিচারপ্রার্থীরা
Connect with us

মালদা

অভিযুক্তকে গ্রেফতারে পুলিশী উদাসীনতার অভিযোগে কর্মবিরতিতে সামিল আইনজীবিরা, বিপাকে বিচারপ্রার্থীরা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ২৩ ফেব্রুয়ারি : আইনজীবিকে মারধোরের ঘটনায় অভিযুক্ত দলিল লেখকদের বিরুদ্ধে পুলিশী উদাসীনতার অভিযোগ তুলে মঙ্গলবার কর্মবিরতিতে সামিল হল চাঁচল মহকুমা আদালতের আইনজীবিরা। উল্লেখ্য চলতি বছরের জানুয়ারী মাসে চাঁদা না দেওয়ায় এক আইনজীবিকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছিল হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা রেজিস্ট্রি অফিসে দলিল লেখকের বিরুদ্ধে।

বহুদিন কেটে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেওয়ায় মঙ্গলবার থেকে কর্মবিরতিতে সামিল হয়েছে আদালতের আইনজীবিরা।অভিযুক্তরা গ্রেফতার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুশিয়ারী দিয়েছেন চাঁচল বার অ‍্যাসোশিয়েশনের সম্পাদক খাইরুল আলম। তিনি জানিয়েছেন, পুলিশ এখনও অভিযুক্তদের গ্রেফতার করছে না। দুদিনের মধ‍্যে গ্রেফতার না হলে মহকুমা এলাকার কোনো অভিযুক্তকে নিয়ে পুলিশকে আদালতে ঢুকতে দেওয়া হবে না। পাশাপাশি আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে চাঁচলের বার অ‍্যাসোশিয়েশন। তবে জেলা জজের আবেদনে কর্মবিরতি চলাকালীন দুই দিন আদালতে আসামী পেশ করতে দেওয়া হবে বলে বার অ‍্যাসোশিয়েশনেরর তরফে জানানো হয়েছে।যদিও আইনজীবী-পুলিশের মধ্যে এই বিবাদের ঘটনায় আপাতত আদালতে প্রবেশ বন্ধ মহকুমা এলাকার অন‍্যান‍্য মামলা কারীদের।বন্ধ রয়েছে টেবিলের কাজও। ফলে বিপাকে পড়তে হচ্ছে আদালতে কাজে আসা মানুষদের। যদিও আইনজীবিদের হেনস্থার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তুলসিহাটা দলিল লেখক সমিতির সভাপতি সমর উপাধ্যায়।যদিও হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, গন্ডগোলের ঘটনায় অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান তিনি।