উত্তর দিনাজপুর
স্বাস্থ্যসাথী প্রকল্পে ব্যাপক সাড়া উত্তর দিনাজপুর জেলার ইটাহারে
নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ২২ ফেব্রুয়ারি : সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থার পরিষেবা দিতে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদনের শিবিরের আয়োজন করা হল ইটাহারে। সোমবার ইটাহার থানার জয়হাট অঞ্চলের পঞ্চায়েত দপ্তর প্রাঙ্গণে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদনের জন্য জনসমাগম লক্ষ্য করা যায়।
ইতিমধ্যেই ইটাহার ব্লকে এই প্রকল্পে ৩০ জন সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবার সুযোগ পেয়েছেন। এজন্য তারা ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিনের কর্মসূচিতে পঞ্চায়েত প্রধান প্রশান্ত বর্মন, রাজিয়া সুলতানা, নজিবর রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাধারণ মানুষকে চিকিৎসা ব্যবস্থার পরিসেবা দিতে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদনের শিবিরের আয়োজন করা হয় উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। সোমবার ইটাহার থানার জয়হাট অঞ্চলে পঞ্চায়েত দপ্তর প্রাঙ্গণে বিগত তিন দিন ধরে চলা স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা অঞ্চলের সাধারণ মানুষের সমাগম ঘটে। পঞ্চায়েত প্রধান প্রশান্ত বর্মণ জানান, পঞ্চায়েত এলাকার আগে যারা স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় পড়েছে তাতে ৩০ জন সাধারণ মানুষ চিকিৎসা ব্যবস্থায় উপকৃত হয়েছে জটিল চিকিৎসার ক্ষেত্রে। বর্তমানে চিকিৎসা করে তারা বাড়িতে রয়েছে। সেই কারনে সকল সাধারণ মানুষকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আবেদন করতে আহবান জানান তিনি। নিজের পঞ্চায়েত দপ্তর সহ ব্লক প্রশাসনের দপ্তরে এই আবেদন করা যাবে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান প্রশান্ত বর্মণ, উপপ্রধান রাজিয়া সুলতানা, পঞ্চায়েত সমিতির দলনেতা নজিবর রহমান, মনিলা হাঁসদা, পিংকি খাতুন, বিশিষ্ট সমাজসেবক সুবোধ চন্দ্র রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
