দল থেকে অব্যাহতি চাইলেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী
Connect with us

রাজনীতি

দল থেকে অব্যাহতি চাইলেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৭ ফেব্রুয়ারি : ভোটের মুখে একে একে দল ছেড়ে তৃণমূলকে ধাক্কা দিয়েছে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় সহ বেশকিছু নেতা। এবারে দল থেকে অব্যাহতি চেয়ে তৃণমূলের বিড়ম্বনা বাড়ালেন চিরঞ্জিৎ চক্রবর্তী।

২০১১ সালে প্রথম বারাসত কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়ে বিধায়ক হয়েছিলেন চিরঞ্জিৎ। দ্বিতীয়বার দাঁড়িয়েও জয়পান তিনি। কিন্তু এবারর ২০২১-র বিধানসভা ভোটের আগে আচমকা দল থেকে অব্যাহতি চাইলেন চিরঞ্জিত চক্রবর্তী৷ রাজনীতি ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। ফলে মুখ্যমন্ত্রী কী সিদ্ধান্ত নেন এবিষয়ে এখন আশায় রয়েছেন অভিনেতা। অন্যদিকে বিজেপিতে যোগ দিতে পারেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান ঘনিষ্ঠ অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। তাঁর পাশাপাশি আরও অনেক টলিউড তারকার বিজেপিতে যোগ দেওয়ার কথা জানা গিয়েছে। এই তালিকায় রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস মতন শিল্পীরা।

Continue Reading
Advertisement