ক্যালিফোর্নিয়ায় ভাঙা হল বাপুজির মূর্তি, নিন্দার ঝড় সর্বত্র
Connect with us

বিশ্বের খবর

ক্যালিফোর্নিয়ায় ভাঙা হল বাপুজির মূর্তি, নিন্দার ঝড় সর্বত্র

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৩০ জানুয়ারী : প্রয়াণ দিবসে মার্কিন মুলুকে রোষের কবলে মহাত্মা গান্ধী। উত্তর ক্যালিফোর্নিয়ার ডেভিস সিটি পার্কে বহুকাল ধরেই রয়েছে ৬ ফুট লম্বা মহাত্মা গান্ধীর ব্রোঞ্জ মূর্তিটি। এর ওজন প্রায় ২৯৪ কেজি। কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে এই মৃর্তি ভাঙার অভিযোগ উঠেছে।

মূর্তিটি পায়ের গোড়ালির অংশ থেকে ভেঙে ফেলা হয়েছে এবং মুখের অর্ধেকাংশ ভেঙে ফেলা হয়েছে। একটি অংশ পাওয়া গেলেও বাকি অংশটি এখনও পাওয়া যায়নি বলেই জানিয়েছে স্থানীয় পুলিশ। পার্কের নিরাপত্তারক্ষীরা ২৭ জানুয়ারি সকালে সেই ভাঙা মূর্তি উদ্ধার করেন। খবর পেয়ে প্রশাসন তড়িঘড়ি সেই মূর্তি বাজেয়াপ্ত করে সংরক্ষণের ব্যবস্থা করেছে। নতুন করে সাজিয়ে ফের সেই মূর্তি যথাস্থানে বসানো হবে। এমনটাই জানান স্থানীয় কাউন্সিলর লুকাস ফ্রেইখস। ২০১৬ সালে ওই মূর্তি ডেভিস শহরকে উপহার দিয়েছিল ভারত সরকার। গান্ধী মূর্তি ভাঙ্গার বিষয়টি মার্কিন স্বরাষ্ট্র দফতরের নজরে এনে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের উপযুক্ত শাস্তির আবেদন জানিয়েছে ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস। ঘটনার পরিপ্রেক্ষিতে আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে শোক প্রকাশ করে জানানো হয়েছে, এই পদক্ষেপ কোনও মতেই গ্রহণযোগ্য নয় এবং দোষীদের বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব আইনি পদক্ষেপ করার আশা প্রকাশ করা হয়েছে।

Continue Reading
Advertisement