জমি নিয়ে বিবাদের জেরে দাদার হাতে ভাই খুন
Connect with us

উত্তর দিনাজপুর

জমি নিয়ে বিবাদের জেরে দাদার হাতে ভাই খুন

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , করণদিঘি , ১৯ জানুয়ারী : জমি বিবাদকে কেন্দ্র করে দাদার হাতে খুন হল ভাই। এঘটনায় উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার রাঘোপুরের মিলটোলা এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম নুরউদ্দিন আলী।

পৈতৃক জমির ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরেই তাঁর দাদা রেজাউল হকের সঙ্গে গন্ডগোল চলছিল নুরউদ্দীন আলীর। সোমবার দুপুরে বাড়ির পাশে বাঁশঝাড়ে বাঁশ কাটতে গেলে নুরউদ্দিন আলীর মাথায় ধারালো হাসুয়া দিয়ে তাঁর দাদা রেজাউল হক কোপ মারে বলে অভিযোগ। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে নুরউদ্দিন আলী। আশঙ্কাজনক অবস্থায় গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ সরকারি মেডিক্যালে ভর্তি করলে তাকে শিলিগুড়িতে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। সেখানে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত্যু হয় নুরউদ্দিনের। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ মেডিক্যাল কলেজের মর্গে ময়না তদন্ত হয় মৃতদেহের। সেখানে দাঁড়িয়ে মৃতের আত্মীয় হেলাল উদ্দীন বলেন, নুরুদ্দিন সম্পর্কে তার ভগ্নিপতি হয়। জমি বিবাদকে কেন্দ্র করে তাঁর দাদার সঙ্গে গন্ডগোল ছিল। এই ঘটনায় অভিযুক্ত রেজাউল হকের বিরুদ্ধে করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।’