পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
Connect with us

মালদা

পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ১২ জানুয়ারী : পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে গলা কেটে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সোমবার রাতে এঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে মানিকচক থানার উগরিটোলা গ্রামে। স্থানীয় বাসিন্দারা ওই মহিলার দেহ উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে চম্পট দিয়েছে অভিযুক্ত স্বামী। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম চন্দনা রায়(৪০)। অভিযুক্ত স্বামীর নাম ঝন্টু রায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন কারণ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে গন্ডগোল প্রায়ই লেগে থাকত। সোমবার রাতেও বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। তখনই স্বামী ঝন্টু রায় তার স্ত্রী চন্দনা রায়কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ। মায়ের চিৎকার শুনে বাড়িতে থাকা মৃতার মেয়ে জয়শ্রী রায় ছুটে এলে তার বাবা ঝন্টু রায় রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে ফেলে বাড়ি থেকে চম্পট দেয়। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই মহিলাকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে মানিকচক থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মেয়ে জয়শ্রী রায় জানান, বাবা-মায়ের মধ্যে প্রতিনিয়ত ঝগরা চলত। কিন্তু বাবা যে এমন কাণ্ড করবে তা বুঝতেও পারেননি তারা। বাবা কোনো কাজকর্ম করত না। গোটা ঘটনায় শোকের ছায়া পরিবারে। মঙ্গলবার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় অভিযুক্ত স্বামীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।