করোনায় আক্রান্ত, ফলে থাইল্যান্ড ওপেন চ্যাম্পিয়নশিপে মাঠে নামা হচ্ছে না সাইনা নেহওয়াল এর
Connect with us

খেলার খবর

করোনায় আক্রান্ত, ফলে থাইল্যান্ড ওপেন চ্যাম্পিয়নশিপে মাঠে নামা হচ্ছে না সাইনা নেহওয়াল এর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১২ জানুয়ারী : দ্বিতীয় বার করোনা আক্রান্ত হলেন ভারতীয় মহিলা ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। আক্রান্ত হওয়ার পর বর্তমানে ব্যাংককের একটি হাসপাতালে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। সোমবার সাইনা সোশ্যাল মিডিয়ায় নিজের কোভিড পরীক্ষার ছবি শেয়ার করেছিলেন।

এরপরই তাঁর আক্রান্তের খবর মেলে। সাইনা নেহওয়ালের পাশাপাশি করোনা আক্রান্ত হয়েছেন এইচএস প্রণয়ও। তিনিও কোয়ারান্টাইনে রয়েছে।
২০২১ থাইল্যান্ড ওপেন চ্যাম্পিয়নশিপে অংশ নেন সাইনা নেহওয়াল এবং এইচ এস প্রণয়। তবে খেলা শুরুর আগেই তাঁরা কোভিড পজিটিভ। ফলে এবছর সাইনা ও প্রণয়ের থাইল্যান্ড ওপেনে মাঠে নামা হচ্ছে না। প্রসঙ্গত এর আগেও করোনা আক্রান্ত হয়েছিলেন সাইনা নেহওয়াল। প্রথমবারের পর এবার দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন তিনি। ফলে ব্যাংককের ওই হাসপাতালে আগামী ১০ দিন এই তারকা খেলোয়ারা কোয়ারেন্টিনে থাকবেন বলে জানা গিয়েছে।