আন্তজার্তিক স্বীকৃতি পাচ্ছে এন ডি আর এফ টিম
Connect with us

দেশ

আন্তজার্তিক স্বীকৃতি পাচ্ছে এন ডি আর এফ টিম

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১২ জানুয়ারী : আন্তর্জাতিকস্তরে স্বীকৃতি পাচ্ছে দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী (National Disaster Response Force) বা এনডিআরএফ৷ খুব শীঘ্রই রাষ্ট্রসংঘে ইন্টারন্যাশানাল ডিজাস্টার রেসকিউ অপারেশন (International Disaster Rescue Operation)-এর সদস্য হতে চলেছে এন ডি আর এফ।

চলতি বছরেই ভারতের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন এন ডি আর এফের উচ্চপদস্থ এক কর্তা। রাষ্ট্রসংঘের তরফে এই স্বীকৃতি মিললে বিদেশের মাটিতে বিপর্যয় ঘটলে, রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে সেখানে উদ্ধার কাজ চালাতে পারবে এনডিআরএফ টিম। জানা গেছে, রাষ্ট্রসংঘের আওতায় থাকা ৯০ টি দেশ ও সংস্থার একটি মেলবন্ধনে তৈরি হওয়া ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ অ্যাডভাইজারি গ্রুপ (International Search and Rescue Group) বা ইনসার্গ এই স্বীকৃতি দিতে চলেছে এন ডি আর এফ-কে।  জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডিরেক্টর জেনারেল এসএন প্রধান জানিয়েছেন, যে এই ইনসার্গ পৃথিবীর বিভিন্ন দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে আন্তর্জাতিক মানের বলে স্বীকৃতি দিয়ে থাকে। ২০২১-এর মধ্যেই এনডিআরএফ এই স্বীকৃতি পেয়ে যাবে বলে তাঁরা আশাবাদী। যদিও ভারতের আগেই পাকিস্তান(Pakistan) ও চিন (China) বিপর্যয় মোকাবিলা বাহিনী রাষ্ট্রসংঘের এই স্বীকৃতি পেয়েছে। দেরিতে হলেও ভারত এই আন্তর্জাতিক স্বীকৃতিতে যে শত্রুপক্ষ তেলেবেগুনে জ্বলে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না৷

Continue Reading
Advertisement