রাজ্যসরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পে ইতিমধ্যে ১২৯৭ জন সুবিধা পেয়েছে
Connect with us

রাজ্যের খবর

রাজ্যসরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পে ইতিমধ্যে ১২৯৭ জন সুবিধা পেয়েছে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৩ জানুয়ারী : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার কর্মসূচীর কাজ। পশ্চিমবঙ্গ সরকার যাতে মানুষের দরজায় এসে সরকারি পরিষেবা দিতে পারে সেই জন্যই এই কর্মসূচী। দুয়ারে সরকার কর্মসূচির মধ্যে দিয়েই রাজ্যবাসীকে ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্প উপহার দিল রাজ্য সরকার। ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করেছেন অনেকেই।

পাশাপাশি মিলেছে সাহায্যও।যাঁরা ইতিমধ্যে স্বাস্থ্যসাথীর কার্ড পেয়েছেন তাদের মধ্যে ১২৯৭ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুবিধা পেয়েছেন। যার চিকিৎসার মূল্য ২ কোটি ২৮ লক্ষ টাকা। এমনটাই স্বাস্থ্য ভবনের সুত্রের খবর। দুয়ারে সরকার কর্মসূচির কার্ড পেতে রাজ্যের মোট ৬৫ লক্ষ মানুষ আবেদন করেছিলেন। এরমধ্যে মধ্যে প্রাথমিকভাবে ৫২ লক্ষ মানুষকে কার্ডের সুবিধা দেওয়া হয়েছে। ১লা জানুয়ারি পর্যন্ত ১৫ লক্ষ কার্ড বিলি করা হয়েছে। জানুয়ারিতে সব মিলিয়ে আরো ৩০-৩৫ লক্ষ কার্ড বিলি করে দেওয়া সম্ভব হবে বলে প্রশাসন সুত্রের খবর৷

Continue Reading
Advertisement