বেআইনী আধার কার্ড চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করলো মালদা জেলা সাইবার ক্রাইম থানার পুলিশ
Connect with us

মালদা

বেআইনী আধার কার্ড চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করলো মালদা জেলা সাইবার ক্রাইম থানার পুলিশ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মালদা , ১০ নভেম্বর :  বেআইনিভাবে আধার কার্ড নির্মাণচক্রের এক পাণ্ডাকে সোমবার রাতে গ্রেপ্তার করল মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ৷ এদিন রাতে মালদা শহরের রথবাড়ি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় ৷ পুলিশসুত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম সাদ্দাম হোসেন ৷ সে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জ থানার রহমানপুর গ্রামের বাসিন্দা ৷

উল্লেখ্য মালদা জেলাজুড়েই বেআইনীভাবে আধার কার্ড তৈরির চক্র সক্রিয় রয়েছে বহুদিন ধরেই।এর আগেও হরিশ্চন্দ্রপুরে এমনই এক চক্রের সঙ্গে জড়িত দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ৷ হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ তদন্ত শুরু করলেও পরবর্তীতে তদন্তভার পায় জেলা সাইবার ক্রাইম থানা। ঘটনার তদন্তে নেমে
সাইবার ক্রাইম থানার তদন্তকারী আধিকারিকেরা জানতে পারেন, এই চক্রের মূল ডেরা হরিশ্চন্দ্রপুরেই৷ সেখানে একাধিক জায়গায় এই চক্র কাজ করছে৷ তদন্তেই উঠে আসে সাদ্দামের নাম ৷ দীর্ঘদিন ধরে নজরদারির পর অবশেষে সোমবার রাতে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়৷সাতদিনের পুলিশী হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার ধৃত সাদ্দাম হোসেনকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।