আরজি কর কাণ্ডে বড় সিদ্ধান্ত! তিন আইপিএসের সাসপেনশন বাড়ল আরও ৪ মাস
Connect with us

ভাইরাল খবর

আরজি কর কাণ্ডে বড় সিদ্ধান্ত! তিন আইপিএসের সাসপেনশন বাড়ল আরও ৪ মাস

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডে তদন্ত (investigation) ঘিরে নতুন করে তৎপরতা শুরু হয়েছে রাজ্য প্রশাসনে। ঘটনায় গাফিলতির অভিযোগে সাসপেন্ড (suspension) হওয়া তৎকালীন তিন আইপিএস (IPS) আধিকারিক— তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় এবং ডিসি (নর্থ) অভিষেক গুপ্তার সাসপেনশনের মেয়াদ আরও চার মাস বৃদ্ধি করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের ভূমিকা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে। ২০২৪ সালের ৮ অগস্ট রাতে নাইট ডিউটিতে থাকা অবস্থায় আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলে ওই তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের শিকার হন। প্রথমে কলকাতা পুলিশ (Kolkata Police) সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করলেও পরে তদন্তের দায়িত্ব নেয় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই (CBI)।

পরবর্তীতে আদালতের নির্দেশে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়। তদন্তকারীরা ঘটনার রাত থেকে শুরু করে শেষকৃত্য পর্যন্ত প্রতিটি ধাপ নতুন করে যাচাই করছেন। ইতিমধ্যেই একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

নিহত চিকিৎসকের পরিবার এখনও তদন্তে অসন্তুষ্ট এবং দাবি করছেন, ঘটনায় আরও অনেকে যুক্ত থাকতে পারে। একই সঙ্গে তদন্তে উঠে এসেছে প্রশাসনিক গাফিলতি ও তথ্য গোপনের অভিযোগও।

তিন আইপিএস আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, ঘটনার সময় দায়িত্ব পালনে ব্যর্থতা ও তথ্য আড়াল করা হয়েছিল। তাঁদের সিবিআই দফতরে ডেকে বয়ানও রেকর্ড করা হয়েছে।

Advertisement
ads ads

বর্তমানে নতুন করে “আরজি কর ফাইলস” খোলার পর তদন্ত আরও গভীর হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। শ্মশান থেকে শুরু করে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে।