ভাইরাল খবর
আজ থেকে কার্যকর রেলের নয়া নিয়ম! বিনা টিকিটে ডাবল জরিমানা, লেডিস কামরায় উঠলে কঠিন শাস্তি
ডিজিটাল ডেস্কঃ ট্রেন যাত্রীদের জন্য বড়সড় সতর্কবার্তা দিল ভারতীয় রেল (Indian Railways)। টিকিট ফাঁকি দেওয়ার প্রবণতা রুখতে এবং রাজস্ব বাড়াতে আজ, শনিবার থেকে একগুচ্ছ কঠোর নিয়ম কার্যকর করা হয়েছে। ‘জন বিশ্বাস বিধি ২০২৬’ (Jan Vishwas Act 2026) মোতাবেক রেলওয়ে অ্যাক্ট, ১৯৮৯-এর ধারা সংশোধন করে জরিমানার অঙ্ক একধাক্কায় দ্বিগুণ করা হয়েছে।
আজ থেকে ট্রেনে বা রেল চত্বরে বিনা টিকিটে ধরা পড়লে সর্বনিম্ন জরিমানা (Penalty) ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, শুধু জরিমানা নয়, যাত্রীকে নির্দিষ্ট পথের ভাড়াও মেটাতে হবে। এমনকি নির্ধারিত তারিখ পেরিয়ে যাওয়া টিকিট বা পাস (Pass) নিয়ে রেল পরিসরে ভ্রমণ করলেও তাঁকে ‘টিকিটহীন যাত্রী’ হিসেবে গণ্য করে ৫০০ টাকা ফাইন করা হবে।
শুধু টিকিটহীন যাত্রা নয়, রেলে অন্যান্য অপরাধের ক্ষেত্রেও জরিমানার তালিকা (Fine List) প্রকাশ করেছে রেলবোর্ড। নতুন নির্দেশিকা অনুযায়ী, অবৈধ হকারদের (Illegal Hawkers) জন্য ২ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে। ট্রেনের কামরায় থুতু ফেললে, মদ্যপান (Drinking) করলে বা অশান্তি পাকালে ১ হাজার টাকা জরিমানা দিতে হবে। একই অপরাধ দ্বিতীয়বার করলে জরিমানা বেড়ে ৫ হাজার টাকা বা জেল (Imprisonment) পর্যন্ত হতে পারে। ট্রেনে ধূমপান (Smoking) করলে ২ হাজার টাকা এবং পুরুষ যাত্রী সংরক্ষিত মহিলা কামরায় (Ladies Compartment) উঠলে আড়াই হাজার টাকা জরিমানা গুনতে হবে। এছাড়া, আপত্তিকর বা বিপজ্জনক সামগ্রী (Dangerous Goods) বহন করলে ন্যূনতম ১০ হাজার টাকা ফাইন করা হবে।
রেল কর্তৃপক্ষ সমস্ত টিকিট পরীক্ষক (TTE) ও নজরদারি কর্মীদের এই নিয়ম কঠোরভাবে বলবৎ করার নির্দেশ দিয়েছে। ভিড় এড়াতে এবং শেষ মুহূর্তের হয়রানি থেকে বাঁচতে রেলের তরফে যাত্রীদের অনলাইনে বা ইউটিএস অ্যাপের (UTS App) মাধ্যমে বৈধ টিকিট বুকিং করার পরামর্শ (Advice) দেওয়া হয়েছে।
