ঝাড়খণ্ডে নিয়োগ কাণ্ডে দেবেন্দ্রর অনশন! সোনম ওয়াংচুকের পরামর্শে খেলেন জল
Connect with us

দেশের খবর

ঝাড়খণ্ডে নিয়োগ কাণ্ডে দেবেন্দ্রর অনশন! সোনম ওয়াংচুকের পরামর্শে খেলেন জল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ঝাড়খণ্ডে (Jharkhand) সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের (Paper Leak) অভিযোগে চলা আন্দোলনের মধ্যে চার দিন পর জল গ্রহণ করলেন ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতো (Devendra Mahto)। তবে তিনি এখনও অন্ন গ্রহণ করেননি বলে জানা গেছে।

রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে (Jaipal Singh Munda Stadium) নিয়োগ পরীক্ষার স্বচ্ছ তদন্তের দাবিতে অনশন চালাচ্ছিলেন দেবেন্দ্র। বুধবার শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk) ভিডিও কলে তাঁর সঙ্গে কথা বলেন এবং স্বাস্থ্য রক্ষার জন্য অনশন পদ্ধতিতে পরিবর্তন আনার পরামর্শ দেন।

সোনম তাঁকে জানান, অনশন মানে আত্মহানির পথ নয়। মহাত্মা গান্ধীও (Mahatma Gandhi) অনশনের সময় লেবু-মধু মেশানো জল গ্রহণ করতেন। শরীর সুস্থ রেখে দীর্ঘ আন্দোলন চালিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ বলে তিনি দেবেন্দ্রকে বোঝান।

এরপর সোনমের উপস্থিতিতেই ভিডিও কলে নুন-লেবুর জল পান করে নির্জলা অনশন ভাঙেন দেবেন্দ্র। তিনি জানান, সোনমের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে এবং তাঁর পরামর্শ মেনেই জল গ্রহণ করেছেন। সোনম রাঁচিতে এসে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করার আশ্বাস দেওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নেন।

Advertisement
ads ads

ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (JSSC)-এর নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে কয়েক হাজার পরীক্ষার্থী আন্দোলনে নেমেছেন। তাঁদের প্রধান দাবি, পুরো ঘটনার সিবিআই (CBI) ও ইডি (ED)-র মাধ্যমে নিরপেক্ষ তদন্ত, বিতর্কিত পরীক্ষা বাতিল এবং নিয়োগ ব্যবস্থায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা।

গত ২৯ জুলাই থেকে রাঁচিতে অবস্থান বিক্ষোভ চলছে। আন্দোলনকারীদের অভিযোগ, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতির কারণে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন।

এদিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) জানিয়েছেন, রাজ্য সরকারের বিশেষ তদন্ত দল বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

দেবেন্দ্র মাহাতোর আন্দোলনের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনও। তাঁর দাবি, চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ রক্ষার জন্য স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads