জ্বালানি সংকটে কড়া মোদি সরকার! পাইকারি গ্রাহকদের তেল কেনায় নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র
Connect with us

দেশের খবর

জ্বালানি সংকটে কড়া মোদি সরকার! পাইকারি গ্রাহকদের তেল কেনায় নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সাধারণ মধ্যবিত্ত (Middle Class) ও খুচরো গ্রাহকদের (Retail Customers) স্বার্থে এবার এক নজিরবিহীন পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার (Modi Govt)। শিল্প প্রতিষ্ঠান, বড় ব্যবসায়ী গোষ্ঠী বা বাণিজ্যিক সংস্থাগুলি আর পেট্রল পাম্প (Petrol Pump) থেকে পাইকারি (Bulk) জ্বালানি কিনতে পারবে না। বৃহস্পতিবার কেন্দ্রের নতুন নির্দেশিকায় (New Guidelines) জানানো হয়েছে, পাম্পগুলি শুধুমাত্র সাধারণ ভোক্তা (Consumers) ও খুচরো গ্রাহকদের জন্য সংরক্ষিত থাকবে।

মূলত ডিজেলের (Diesel) কালোবাজারি ও অপব্যবহার রোধ করতেই এই পদক্ষেপ। এতদিন বড় সংস্থা ও কল-কারখানা পাম্প থেকে সস্তায় তেল কিনছিল। এখন থেকে তাদের সরাসরি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার (PSU Oil Company) পাইকারি ডিপো (Wholesale Depot) থেকে জ্বালানি সংগ্রহ করতে হবে।

বর্তমান খুচরো দামে ডিজেল প্রতি লিটার ৯৫.২০ টাকা (Diesel Price) বিক্রি হচ্ছে, কিন্তু পাইকারি কেন্দ্র থেকে কিনতে হলে দাম দাঁড়ায় ১৩৪.৫০ টাকা। অর্থাৎ প্রায় ৩৯ টাকা ৩০ পয়সা বেশি খরচ করতে হবে। কেন্দ্রের আশা, এই ব্যবস্থায় রাষ্ট্রায়ত্ত সংস্থার (Government Oil PSU) লোকসান কমবে এবং সরবরাহ নিয়ন্ত্রণ সহজ হবে।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের প্রভাব পরিবহণ (Transport), নির্মাণ (Construction), উৎপাদন (Manufacturing) ও শিল্পখাত (Industry) সহ বৃহৎ ব্যবসায়িক খাতে বেশি পড়বে। সরকার ৯০ দিনের জন্য এই বিধিনিষেধ কার্যকর রাখবে।

Advertisement
ads

মোটকথা, খুচরো গ্রাহকরা স্বস্তিতে থাকবেন, কিন্তু শিল্প ও বড় ব্যবসায়ীদের জন্য পাম্পে ভর্তুকিযুক্ত জ্বালানি কিনার দিন শেষ। নতুন নির্দেশিকা আন্তর্জাতিক বাজারে তেলের (Crude Oil) উত্থান-পতন এবং দেশের আর্থিক (Indian Economy) চাপ মোকাবিলার অংশ।