পেট্রলের সঙ্গে মিশবে ইথানল! দেশের সাশ্রয় বাড়াতে তেল সংস্থাগুলোকে আলটিমেটাম প্রধানমন্ত্রীর
Connect with us

দেশের খবর

পেট্রলের সঙ্গে মিশবে ইথানল! দেশের সাশ্রয় বাড়াতে তেল সংস্থাগুলোকে আলটিমেটাম প্রধানমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইরান যুদ্ধের (Iran War) আবহে হরমুজ প্রণালী (Strait of Hormuz) বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের জ্বালানি সংকট (Fuel Crisis) মোকাবিলা করতে এক বড় পদক্ষেপ নিল মোদি সরকার। আগামী ১লা এপ্রিল থেকে দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ইথানল মিশ্রিত (Ethanol Blended) পেট্রল সরবরাহ বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে তেল বিপণনকারী সংস্থাগুলিকে।

নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) জানান, পেট্রলের সঙ্গে ইথানল মেশানোর ফলে দেশের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় (Savings) হয়েছে। বর্তমানে পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানো হচ্ছে এবং আগামী ৪ বছরের মধ্যে এই পরিমাণ ৩০ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা (Plan) রয়েছে কেন্দ্রের। প্রধানমন্ত্রীর আশ্বাস, ইরান যুদ্ধের ফলে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত প্রস্তুত এবং দেশবাসীর জন্য আগামী ৬০ দিনের পর্যাপ্ত জ্বালানি মজুত (Reserve) রাখা হয়েছে।

জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্র ইতিপূর্বেই পেট্রল ও ডিজেলের ওপর আবগারি শুল্ক (Excise Duty) লিটার প্রতি ১০ টাকা করে কমিয়েছে। তবে ওয়াকিবহাল মহলের মতে, বিশ্ববাজারে তেলের চড়া দামের কারণে তেল সংস্থাগুলো সেই ঘাটতি মেটাতে শুল্ক হ্রাসের পুরো সুবিধা গ্রাহকদের নাও দিতে পারে। এই পরিস্থিতিতে ইথানল মিশ্রিত পেট্রল বাজারে এলে জ্বালানির দাম কিছুটা কমবে বলে আশা করছেন সাধারণ মানুষ। তবে গাড়ির ইঞ্জিনে ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহারের প্রভাব নিয়ে গ্রাহকদের একাংশের মধ্যে কিছুটা উদ্বেগ (Concern) রয়েছে। তা সত্ত্বেও, বর্তমান সংকট কাটাতে এই নতুন পদ্ধতিকেই হাতিয়ার করছে কেন্দ্রীয় সরকার।

Advertisement
ads