ওমানে ৩ ভারতীয় নাবিকের মৃত্যুর পর ফের হামলা! দিল্লিতে তলব আমেরিকার দূতকে
Connect with us

দেশের খবর

ওমানে ৩ ভারতীয় নাবিকের মৃত্যুর পর ফের হামলা! দিল্লিতে তলব আমেরিকার দূতকে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ওমান উপসাগরে (Gulf of Oman) মার্কিন সেনার ক্ষেপণাস্ত্র হামলায় যে চরম আশঙ্কা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। হরমুজ প্রণালীর (Strait of Hormuz) কাছে ‘এম/টি সেত্তেবেলো’ (M/T Settebello) নামের পালাউ-এর পতাকাবাহী তেল ট্যাঙ্কারে মার্কিন যুদ্ধবিমানের হানার পর নিখোঁজ হওয়া ৩ জন ভারতীয় নাবিকেরই মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী (Union Shipping Minister) সর্বানন্দ সোনোয়াল এই মর্মান্তিক খবরটি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে রয়েছেন ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবনন্দ চৌরাশিয়া ও চিফ ইঞ্জিনিয়ার পি সুরেশ।

Advertisement
ads

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ওমান উপকূলে ফের ভারতীয় নাবিক থাকা আরও একটি বাণিজ্যিক জাহাজে (Commercial Ship) হামলার ঘটনা ঘটেছে। গত তিন দিনে এই নিয়ে তৃতীয়বার ভারতীয় ক্রু বোঝাই জাহাজে হামলার ঘটনা ঘটল, যা ওই অঞ্চলে কর্মরত ভারতীয়দের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি করেছে।

৩ ভারতীয় নাগরিকের এই মৃত্যুর পর আন্তর্জাতিক কূটনীতির অলিন্দে ওয়াশিংটনের বিরুদ্ধে সুর আরও চড়াল নতুন দিল্লি। ভারতের বিদেশ মন্ত্রক (MEA) এই হামলার তীব্র নিন্দা করে দিল্লিতে নিযুক্ত মার্কিন উপ-মিশন প্রধান (Deputy Chief of Mission) জেসন মিক্স-কে সরাসরি সাউথ ব্লকে তলব করে কড়া বার্তা বা ‘ডিমার্চ’ (Demarche) দিয়েছে। ভারতের দাবি, আন্তর্জাতিক জলপথে অবাধ ও নির্বিঘ্ন নৌ-চলাচল নিশ্চিত করতে হবে। অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কম্যান্ডের দাবি, ইরানের ওপর জারি থাকা জলপথ অবরোধ (Blockade) অমান্য করার কারণেই মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ থেকে এই সামরিক হামলা (Military Strike) চালানো হয়েছিল। আক্রান্ত জাহাজটি থেকে ইতিমধ্যে ২১ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে।

Continue Reading
Advertisement