ভাইরাল খবর
সুরেন্দ্রনাথ কলেজে মিলল বেডরুম, কন্ডোম ও আগ্নেয়াস্ত্র! কলেজ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তোপ দিলীপ ঘোষের
ডিজিটাল ডেস্কঃ কলকাতার ঐতিহ্যবাহী সুরেন্দ্রনাথ কলেজে (Surendranath College) সাফাই অভিযান চালাতে গিয়ে সামনে এলো অত্যন্ত বিস্ফোরক ও চাঞ্চল্যকর তথ্য। মঙ্গলবার বিকেলে কলেজের ইউনিয়ন রুম (Union Room) থেকে উদ্ধার হয় দুটি ট্রলি ব্যাগ ভর্তি বান্ডিল বান্ডিল টাকা। যদিও উদ্ধার হওয়া নোটগুলির বেশিরভাগই উঁইপোকায় খাওয়া ও পোড়া। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পুলিশি তল্লাশিতে (Search Operation) একই ঘর থেকে উদ্ধার হয় একটি দেশি আগ্নেয়াস্ত্র (Firearm)। এই ঘটনায় দুই তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও পরিতোষ দত্তের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে মুচিপাড়া থানার পুলিশ।
বিতর্কের শেষ এখানেই নয়। কলেজের পাঁচতলায় ‘টেরেস ফেসিলিটি’-র (Terrace Facility) নামে তৈরি দুটি বিলাসবহুল এসি বেডরুমের (Luxury AC Bedroom) সন্ধান মেলে, যার সাথে যুক্ত ছিল আধুনিক শাওয়ারযুক্ত অ্যাটাচড বাথরুম (Attached Bathroom)। অভিযোগ, এই রুমগুলি ব্যবহার করতেন প্রভাবশালী তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও তাঁর ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। কমনরুমে কন্ডোমের প্যাকেট এবং কলেজের ছাদে অজস্র মদের বোতলও উদ্ধার হয়েছে। বিজেপি (BJP) বিধায়ক সজল ঘোষের অভিযোগ, কলেজের কর্মীদের দিয়ে এখানে তৃণমূল নেতাদের মাসাজ (Massage) দেওয়ানো হতো এবং ছাত্র সংসদের সাংস্কৃতিক তহবিলের (Cultural Fund) কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
এই ঘটনা নিয়ে বুধবার প্রাতঃভ্রমণে বেরিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন দিলীপ ঘোষ। তিনি সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, “রাজ্যের শিক্ষার কী হাল! মমতা বন্দ্যোপাধ্যায় সবটাই জানতেন।” অন্যদিকে, অভিযুক্ত তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় সমস্ত অভিযোগ অস্বীকার করে একে একটি ‘সাজানো গেম’ (Pre-planned game) বলে দাবি করেছেন।
