নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন এখনও হয়নি! এরই মধ্যে দিল্লিতে ঝটিকা সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু
Connect with us

ভাইরাল খবর

নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন এখনও হয়নি! এরই মধ্যে দিল্লিতে ঝটিকা সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সোমবার লোকভবনে (Lok Bhavan) রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে নতুন করে আরও ৩৫ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ (Oath) নিয়েছেন। এর ফলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীসহ মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৪০-এ। যার মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী এবং বাকিরা প্রতিমন্ত্রী। কিন্তু শপথ গ্রহণ মিটলেও এখনও নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন (Department Allocation) করা হয়নি। এই জল্পনার আবহেই আজ, মঙ্গলবার আচমকা ঝটিকা সফরে দিল্লি (Delhi) যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

তবে দিল্লি যাওয়ার আগে আজ একাধিক ঠাসা কর্মসূচি (Schedule) রয়েছে মুখ্যমন্ত্রীর। সকালে সল্টলেকে বিজেপির দপ্তরে ‘জনতার দরবারে’ যোগ দেওয়ার পর তিনি যাবেন তারকেশ্বরে। সেখানে পুজো দেওয়ার পাশাপাশি রয়েছে একটি প্রশাসনিক বৈঠক (Administrative Meeting)। আগামী ২০ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলা সফরের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর তারকেশ্বর সভার প্রস্তুতি খতিয়ে দেখতে সভাস্থল পরিদর্শনেও যেতে পারেন মুখ্যমন্ত্রী।

তারকেশ্বর থেকেই সোজা কলকাতা বিমানবন্দর (Airport) হয়ে দিল্লি উড়ে যাবেন শুভেন্দু। সেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় নেতার (Central Leaders) সঙ্গে তাঁর বিশেষ বৈঠক হওয়ার কথা রয়েছে। মন্ত্রিসভার দপ্তর বণ্টন চূড়ান্ত করতেই এই সফর বলে মনে করছে রাজনৈতিক মহল। বৈঠক শেষে মঙ্গলবার রাতেই তাঁর কলকাতায় ফিরে আসার কথা।

Advertisement
ads
Continue Reading
Advertisement