ভাইরাল খবর
রবিবারের সকালেই কলকাতায় বড়সড় অ্যাকশন! মুখ্যমন্ত্রী শুভেন্দুর কড়া বার্তার পর চলল বুলডোজার
ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কড়া বার্তার পরই রবিবার সকালে শহরজুড়ে একযোগে বেআইনি নির্মাণ ভাঙার বড়সড় অভিযানে নামল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। কোনো সদুত্তর না পেয়ে আগে থেকে নোটিস দেওয়া তিলজলা, কসবা এবং বেলেঘাটার তিনটি বিতর্কিত ঠিকানায় বুলডোজার (bulldozer) নিয়ে হাজির হন পুরকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো এলাকায় মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী।
তিলজলার ৬৬ নম্বর ওয়ার্ডে অগ্নিসুরক্ষা বিধি (fire safety rules) অমান্য করে গড়ে ওঠা বেআইনি কারখানা ও বহুতল ভাঙতে হাতুড়ি ও কাটার মেশিন ব্যবহার করা হয়। অন্যদিকে, বেলেঘাটার ইস্ট কুরিয়া রোডে তৃণমূল নেতা রাজু নস্করের একটি নির্মীয়মান বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। কসবার বোসপুকুর এলাকায় জমি দুর্নীতিতে (land scam) ইডির হাতে ধৃত সোনা পাপ্পুর একটি বেআইনি ৫ তলা ভবন ভাঙার কাজও শুরু হয়েছে।
ঘটনাস্থলে নিজে উপস্থিত হয়ে রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ (zero tolerance) নীতিতে চলছে সরকার। বিগত সরকারের আমলে টাকার বিনিময়ে নেতাদের ছত্রছায়ায় এই বেআইনি নির্মাণ (illegal construction) হয়েছে। যারা এই বেনিয়মে মদত দিয়েছে, সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে ভাঙার কাজে যেন আশেপাশের বাড়ির কোনো ক্ষতি না হয়, সেই বিষয়ে ডেমোলিশন টিমকে (demolition team) সতর্ক করেছেন তিনি।


