আর জি কর কাণ্ডে নতুন সিট গঠন হাই কোর্টের! ডিনার থেকে শেষকৃত্য পর্যন্ত হবে তদন্ত
Connect with us

ভাইরাল খবর

আর জি কর কাণ্ডে নতুন সিট গঠন হাই কোর্টের! ডিনার থেকে শেষকৃত্য পর্যন্ত হবে তদন্ত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আর জি কর (RG Kar) মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় ফের বড় মোড়। কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) নতুন করে বিশেষ তদন্তকারী দল বা SIT গঠনের নির্দেশ দিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিন সদস্যের SIT গঠন করতে হবে বলে আদালত জানিয়েছে।

সিবিআইয়ের (CBI) পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে চলবে এই তদন্ত। আদালতের নির্দেশ, ঘটনার রাতের ডিনার (Dinner) থেকে শুরু করে শেষকৃত্য (Funeral) পর্যন্ত প্রতিটি ঘটনাক্রম নতুন করে খতিয়ে দেখতে হবে তদন্তকারীদের।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, এই ঘটনায় আরও অনেকে জড়িত থাকতে পারেন। সেই কারণেই পুনর্তদন্তের আবেদন জানানো হয়েছিল। আদালত জানিয়েছে, তদন্তকারী দল প্রয়োজনে ঘটনাস্থলে ফের যাবে এবং সমস্ত অডিও-ভিডিও ফুটেজ, কেস ডায়েরি ও নথি পুনরায় পরীক্ষা করবে। শুনানিতে বিচারপতিরা CBI-র তদন্ত নিয়েও প্রশ্ন তোলেন। ২০২৪ সালের চার্জশিটের পর গত ১ বছর ৭ মাসে কী অগ্রগতি হয়েছে, তা জানতে চাওয়া হয়।

Advertisement
ads

আগামী ২৫ জুন মামলার পরবর্তী শুনানিতে SIT-কে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। এই নির্দেশের পর নতুন করে সুবিচারের আশা দেখছে নির্যাতিতার পরিবার ও চিকিৎসক মহল।

Continue Reading
Advertisement