উত্তরবঙ্গ
বিধানসভার স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু! উত্তরবঙ্গ থেকে প্রথম অধ্যক্ষ প্রার্থী
ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal Assembly) নতুন স্পিকার (Speaker) পদে বিজেপির তরফে মনোনীত হলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্রনাথ বসু। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সোশ্যাল মিডিয়ায় তাঁর নাম ঘোষণা করেন। সবকিছু ঠিক থাকলে শুক্রবার সর্বসম্মতিক্রমে ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হতে পারেন তিনি।
Shri Rathindra Bose;
Bharatiya Janata Party MLA of the Cooch Behar Dakshin (South) Constituency has been nominated as our Candidate for the Post of Hon’ble Speaker of the 18th West Bengal Legislative Assembly.
I hope that his Candidature is supported by one and all and he gets… pic.twitter.com/Tmb762gHBg— Suvendu Adhikari (@SuvenduWB) May 14, 2026
স্পিকার পদে তাপস রায়, স্বপন দাশগুপ্ত কিংবা সজল ঘোষের নাম ঘোরাফেরা করলেও শেষ পর্যন্ত উত্তরবঙ্গের এই আরএসএস (RSS) ঘনিষ্ঠ নেতার উপরেই আস্থা রাখল বিজেপি। উল্লেখযোগ্যভাবে, এই প্রথম উত্তরবঙ্গের কোনও নেতাকে বিধানসভার স্পিকার পদে আনা হচ্ছে।
রথীন্দ্রনাথ বসু বিজেপির রাজ্য সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব সামলেছেন। বর্তমানে তিনি বিজেপির উত্তরবঙ্গ বিভাগের আহ্বায়ক। কোচবিহারের বাসিন্দা হলেও দীর্ঘদিন শিলিগুড়িতে সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরিষদীয় রাজনীতিতে অভিজ্ঞতা কম হলেও সুবক্তা ও সংগঠক হিসেবে তাঁর পরিচিতি রয়েছে।
বুধবার থেকেই বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ (Oath Ceremony) শুরু হয়েছে। প্রোটেম স্পিকার তাপস রায় জানিয়েছেন, শুক্রবার নতুন অধ্যক্ষ নির্বাচন হবে। বিরোধীরা যদি পালটা প্রার্থী না দেয়, তাহলে ভোট ছাড়াই সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হবেন রথীন্দ্রনাথ বসু।
