রাজনীতি
অবশেষে হার স্বীকার? ‘আমরা এখন বিরোধী দল’! ফেসবুক পোস্টে মেনে নিলেন অভিষেক
ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের (Assembly Election) ফল প্রকাশের পর বাংলায় এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো। শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের পর অবশেষে তৃণমূল কংগ্রেস যে এখন ‘বিরোধী দল’ (Opposition Party), তা কার্যত মেনে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি দীর্ঘ বার্তায় তিনি জানান, দিল্লি ও পশ্চিমবঙ্গ—উভয় ক্ষেত্রেই তৃণমূল এখন শক্তিশালী ও আপসহীন বিরোধী হিসেবে কাজ করবে।
We have fought an extremely difficult election where nearly 30 lakh genuine voters were allegedly disenfranchised from the electoral rolls. Throughout this entire process, we witnessed what we believe was deeply partisan conduct by several government agencies as well as the…
— Abhishek Banerjee (@abhishekaitc) May 9, 2026
তবে পরাজয় স্বীকার করলেও নির্বাচন প্রক্রিয়ার (Electoral Process) স্বচ্ছতা নিয়ে অভিষেক তাঁর আক্রমণ অব্যাহত রেখেছেন। তাঁর দাবি, প্রায় ৩০ লক্ষ প্রকৃত ভোটারকে তালিকা থেকে বাদ দিয়ে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। নির্বাচন কমিশন (Election Commission) এবং সরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি ভোট গণনা (Counting Process) ও ইভিএম (EVM) ব্যবস্থাপনায় অসঙ্গতির কথা পুনর্ব্যক্ত করেছেন। সত্য সামনে আনতে তিনি গণনা কেন্দ্রের সিসিটিভি (CCTV) ফুটেজ প্রকাশ এবং ভিভিপ্যাট (VVPAT) স্লিপ পুনরায় গণনার দাবি জানিয়েছেন।
ভোট-পরবর্তী হিংসার (Post-poll violence) প্রসঙ্গে অভিষেক অভিযোগ করেন, তৃণমূলের নিচুতলার কর্মীদের টার্গেট করা হচ্ছে এবং অনেকে নিরাপত্তাহীনতায় ঘরছাড়া। কর্মীদের মনোবল চাঙ্গা করতে তিনি ঐক্যবদ্ধ থাকার ডাক দিয়েছেন এবং প্রয়োজনে জেলাশাসক বা আইনি দরবারে যাওয়ার পরামর্শ দিয়েছেন। ৮০টি আসনে জয়লাভ করে এবার বিধানসভার বিরোধী আসনে বসতে চলা তৃণমূলের ভবিষ্যৎ রণকৌশল এখন দেখার বিষয়।

