দীর্ঘ ৪০ দিন পালিয়েও শেষরক্ষা হলো না! যৌন হেনস্থা ও ধর্মান্তকরণ কাণ্ডে গ্রেপ্তার নিদা খান
Connect with us

দেশের খবর

দীর্ঘ ৪০ দিন পালিয়েও শেষরক্ষা হলো না! যৌন হেনস্থা ও ধর্মান্তকরণ কাণ্ডে গ্রেপ্তার নিদা খান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নাসিকের টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) কেন্দ্রে যৌন নির্যাতন (Sexual Harassment) ও ধর্মান্তকরণ (Religious Conversion) কাণ্ডে অবশেষে গ্রেপ্তার হলেন মূল অভিযুক্ত নিদা খান। গত ৪০ দিন ধরে পলাতক থাকার পর বৃহস্পতিবার রাতে মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগর থেকে যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। নাসিক এসআইটি (SIT) এবং ক্রাইম ব্রাঞ্চের নজরদারিতে নারেগাঁওয়ের একটি ফ্ল্যাট থেকে তাঁকে জালে তোলা হয়।

তদন্তে উঠে এসেছে হাড়হিম করা সব তথ্য। অভিযোগ, টেলিকলার পদে যোগ দিলেও নিদা খান অঘোষিত এইচআর (HR) প্রধান হিসেবে কাজ করতেন এবং হিন্দু মহিলা কর্মীদের জোর করে ধর্মান্তর করার চেষ্টা করতেন। ১৮ থেকে ২৫ বছর বয়সী কর্মীদের ওপর মানসিক হেনস্তা (Mental Harassment) চালিয়ে তাঁদের বোরখা ও হিজাব পরতে বাধ্য করা হতো। এমনকি আমিষ খাবার খেতে এবং হিন্দু দেব-দেবীকে অপমান করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ভুক্তভোগীদের নাম বদলে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনাও ছিল এই চক্রের।

নিদা খানের বিরুদ্ধে যৌন শোষণ ও ‘কর্পোরেট জেহাদ’-এর মতো গুরুতর অভিযোগে এফআইআর (FIR) দায়ের হয়েছিল। পুলিশ মনে করছে, নিদাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এর নেপথ্যে থাকা আন্তর্জাতিক ফান্ডিং (External Funding) এবং মালয়েশিয়া বা মালেগাঁওয়ের ধর্মান্তর নেটওয়ার্কের তথ্য সামনে আসবে। ইতিমধ্যেই এই মামলায় আসিফ আনসারি, তৌসিফ আত্তার সহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। টিসিএস কর্তৃপক্ষ অনেক আগেই অভিযুক্ত নিদাকে সাসপেন্ড (Suspend) করেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement