২০ হাজার টাকার জন্য চরম অবমাননা! ব্যাঙ্ক চায় প্রমাণ, কবর খুঁড়ে দিদির কঙ্কাল নিয়ে ব্যাঙ্কে হাজির ভাই
Connect with us

অফবিট

২০ হাজার টাকার জন্য চরম অবমাননা! ব্যাঙ্ক চায় প্রমাণ, কবর খুঁড়ে দিদির কঙ্কাল নিয়ে ব্যাঙ্কে হাজির ভাই

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ওড়িশার (Odisha) কেউনঝর (Keonjhar) জেলায় সামনে এল এক শিউরে ওঠার মতো ঘটনা, যা প্রশাসনিক জটিলতা (Administrative Complexity) ও মানবিকতার অভাবকে নগ্ন করে দিল। মৃত দিদির জমানো ২০ হাজার টাকা তুলতে না পেরে শেষ পর্যন্ত তাঁর কঙ্কাল (Skeleton) নিয়ে ব্যাঙ্কে হাজির হলেন ভাই।

জানা গেছে, পাটনা ব্লকের মালিপোসি এলাকার বাসিন্দা জিতু মুণ্ডার দিদি কালরা মুণ্ডা দু’মাস আগে মারা যান। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account) ছিল সামান্য সঞ্চয়। সেই টাকা তুলতে গেলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ মৃত্যুসনদ (Death Certificate) ও আইনি নথি চায়।

Advertisement
ads

নিরক্ষর (Illiterate) হওয়ায় জিতু সেই নিয়ম বুঝতে পারেননি। তাঁর অভিযোগ, বারবার বলার পরও ব্যাঙ্ক কর্মীরা তাঁকে দিদিকে সামনে আনতে বলেন। এতে হতাশ হয়ে তিনি কবর (Grave) খুঁড়ে দিদির কঙ্কাল বের করেন এবং তা নিয়ে সরাসরি ব্যাঙ্কে পৌঁছান।

এই ঘটনায় ব্যাঙ্কে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে পুলিশ (Police) এসে পরিস্থিতি সামাল দেয়। পরে প্রশাসন জানায়, জিতুই ওই টাকার একমাত্র দাবিদার এবং দ্রুত টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে।

এই ঘটনা আবারও প্রশ্ন তুলল—ডিজিটাল ইন্ডিয়ার (Digital India) যুগেও সাধারণ মানুষ কতটা সহজে পরিষেবা পাচ্ছেন?

Advertisement
ads
Continue Reading
Advertisement