আইআইটি খড়গপুরে ফের অভিশপ্ত মৃত্যু! হস্টেলের ৮ তলা থেকে পড়ে প্রাণ হারালেন পড়ুয়া
Connect with us

ভাইরাল খবর

আইআইটি খড়গপুরে ফের অভিশপ্ত মৃত্যু! হস্টেলের ৮ তলা থেকে পড়ে প্রাণ হারালেন পড়ুয়া

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দেশের অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুরে (IIT Kharagpur) আবারও এক মেধাবী ছাত্রের রহস্যমৃত্যুর (Mysterious Death) ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হস্টেলের ৮ তলা থেকে নিচে পড়ে ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে একে আত্মহত্যা (Suicide) বলে মনে করা হলেও, কেন ওই পড়ুয়া এমন চরম সিদ্ধান্ত (Extreme Decision) নিলেন, তা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য।

মৃত পড়ুয়ার নাম জয়বীর সিংহ ডোডিয়া। মাত্র ২১ বছর বয়সি জয়বীর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (Mechanical Engineering) বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। আদতে গুজরাটের (Gujarat) আহমেদাবাদের বাসিন্দা জয়বীর ক্যাম্পাসের নেহেরু হলে থাকতেন। তবে শনিবার তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় অটলবিহারী হলের (Atal Bihari Hall) নিচে। হস্টেলের বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত (Dead) বলে ঘোষণা করেন। কেন তিনি নিজের হস্টেল ছেড়ে অন্য হস্টেলে গিয়েছিলেন এবং সেখান থেকেই বা কীভাবে নিচে পড়লেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

তদন্তকারীরা (Investigators) অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে দেহটি ময়নাতদন্তের (Post-mortem) জন্য পাঠিয়েছেন। পুলিশ জয়বীরের সহপাঠীদের (Classmates) সাথে কথা বলে তাঁর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করছে। উদ্বেগজনক বিষয় হলো, গত ১৬ মাসে আইআইটি খড়গপুরে এই নিয়ে ৮ জন ছাত্রের মৃত্যু হলো। বারবার এই ধরণের ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও পড়ুয়াদের ওপর মানসিক চাপ (Mental Stress) নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement