মহিলা সংরক্ষণ বিলকে ‘দেশবিরোধী’ তকমা রাহুলের! লোকসভায় নজিরবিহীন আক্রমণ বিরোধী দলনেতার
Connect with us

দেশের খবর

মহিলা সংরক্ষণ বিলকে ‘দেশবিরোধী’ তকমা রাহুলের! লোকসভায় নজিরবিহীন আক্রমণ বিরোধী দলনেতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ লোকসভায় (Lok Sabha) মহিলা সংরক্ষণ এবং ডিলিমিটেশন বিল (Delimitation Bill) নিয়ে আলোচনার সময় মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কেন্দ্রের এই পদক্ষেপকে সরাসরি ‘অ্যান্টি-ন্যাশনাল অ্যাক্ট’ (Anti-National Act) বা ‘দেশবিরোধী’ বলে অভিহিত করে তিনি দাবি করেন, এর মাধ্যমে ভারতের নির্বাচনী মানচিত্র (Electoral Map) সম্পূর্ণ বদলে দেওয়ার চেষ্টা চলছে।

রাহুল গান্ধী অভিযোগ করেন যে, সরকারের এই প্রস্তাবটি মহিলাদের প্রকৃত ক্ষমতায়নের (Empowerment) জন্য নয়, বরং রাজনৈতিক স্বার্থে ক্ষমতা দখলের একটি কৌশল। তাঁর মতে, মহিলা সংরক্ষণ বিলকে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করে সরকার আসলে প্রকৃত সংরক্ষণকে বছরের পর বছর বিলম্বিত (Delayed) করতে চাইছে। রাহুল বলেন, “২০২৩ সালে পাস হওয়া মূল নারী সংরক্ষণ বিলটিই ছিল সঠিক আইন। এখন যা করা হচ্ছে, তা দেশের রাজনৈতিক ভারসাম্য নষ্ট করার একটি প্রচেষ্টা মাত্র।”

বিরোধীদের প্রধান আশঙ্কা হলো, আসন পুনর্বিন্যাসের ফলে দক্ষিণ ভারতের (South India) রাজ্যগুলি এবং প্রান্তিক গোষ্ঠীগুলির প্রতিনিধিত্ব কমে যেতে পারে। রাহুল স্পষ্ট জানান যে, কংগ্রেস-সহ সমগ্র বিরোধী দল (Opposition) মহিলাদের সংরক্ষণকে সমর্থন করলেও, বর্তমান সংশোধিত রূপটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর দাবি, এটি মহিলাদের অধিকার রক্ষার লড়াই নয়, বরং নির্বাচনী সমীকরণ (Equation) বদলে ফেলার একটি নীল নকশা। এই ইস্যুতে সংসদে ব্যাপক উত্তেজনা (Tension) তৈরি হয় এবং বিরোধীরা একজোট হয়ে এই বিলটি আটকে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement