মমতার প্রস্তাবকের বাড়িতে আইটি রেইড! দক্ষিণ কলকাতায় জোড়া তল্লাশি ঘিরে উত্তেজনা
Connect with us

ভাইরাল খবর

মমতার প্রস্তাবকের বাড়িতে আইটি রেইড! দক্ষিণ কলকাতায় জোড়া তল্লাশি ঘিরে উত্তেজনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election) ঠিক মুখে কলকাতায় একযোগে একাধিক তৃণমূল নেতার বাড়িতে আয়কর হানা (Income Tax Raid) ঘিরে উত্তপ্ত হয়ে উঠল রাজনীতি। শুক্রবার সকালে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবক (Proposer) মিরাজ শাহের বাড়িতে পৌঁছে যান আধিকারিকরা। মিরাজ শাহ ভবানীপুর এডুকেশন সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য এবং এলাকায় যথেষ্ট প্রভাবশালী হিসেবে পরিচিত।

একই দিনে রাসবিহারীর বিদায়ী বিধায়ক দেবাশিস কুমার (Debasish Kumar) এবং কালীঘাটের তৃণমূল নেতা কুমার সাহার বাড়িতেও তল্লাশি চালানো হয়। কেন্দ্রীয় বাহিনীর (Central Forces) কড়া নিরাপত্তায় সল্টলেক, এলগিন রোড এবং মিডলটন স্ট্রিট-সহ মোট পাঁচটি এলাকায় চলে এই অভিযান (Operation)। এর আগে দেবাশিস কুমারকে জমি সংক্রান্ত একটি মামলায় ইডি (ED) তলব করেছিল, ফলে এদিনের আয়কর হানা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই ঘটনার তীব্র প্রতিবাদ (Protest) জানিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একে রাজনৈতিক প্রতিহিংসা (Political Vendetta) বলে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, বিজেপি রাজনৈতিকভাবে লড়তে না পেরে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে। তিনি প্রশ্ন তোলেন, কেন শুধুমাত্র তৃণমূল নেতাদের বাড়িতেই হানা দেওয়া হচ্ছে এবং বিজেপি নেতাদের নিরাপত্তা প্রত্যাহার করা হচ্ছে না। এদিকে, তল্লাশির খবর পেয়ে তৃণমূল কর্মী-সমর্থকরা বিভিন্ন জায়গায় স্লোগান তুলে বিক্ষোভে সামিল হন। গোয়েন্দাদের ধারণা, কোনো বড় মাপের আর্থিক লেনদেনের (Financial Transaction) সূত্র খুঁজতেই এই অভিযান চালানো হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement