ভাইরাল খবর
কালিয়াচক কাণ্ডে এনআইএ-র ম্যারাথন তদন্ত! টানা তৃতীয় দিনেও মালদায় জারি কেন্দ্রীয় জিজ্ঞাসাবাদ
ডিজিটাল ডেস্কঃ মালদার কালিয়াচক কাণ্ডে (Kaliachak Incident) টানা তৃতীয় দিনেও তদন্ত (Investigation) চালিয়ে যাচ্ছে এনআইএ (NIA) বা জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আজ, রবিবারও কালিয়াচক ২ নম্বর ব্লক এলাকায় দফায় দফায় জিজ্ঞাসাবাদ (Interrogation) ও তথ্য সংগ্রহের কাজ চালানো হয়।
সূত্রের খবর, জাতীয় তদন্তকারী সংস্থার একটি বিশেষ টিম (Special Team) বুধবার গভীর রাতে কলকাতার বালিগঞ্জে জনৈক আক্রান্ত বিচারকের (Judge) বাড়িতেও পৌঁছায়। সেখানে বিচারকের সঙ্গে বিস্তারিত কথা বলে ঘটনার খুঁটিনাটি সম্পর্কে জানবার চেষ্টা করে। ঘটনার দিন পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও জেলা প্রশাসনকে আগাম কতটা জানানো হয়েছিল এবং নিরাপত্তা ব্যবস্থায় (Security System) কোনও গাফিলতি (Negligence) ছিল কি না, সেই দিকগুলিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এদিকে, রবিবার সকালেই কালিয়াচক ২ নম্বর ব্লক দপ্তরে তলব করা হয় মালদা জেলার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অনিন্দ্র সরকারকে। এখনও পর্যন্ত প্রায় ১৫০ জনেরও বেশি মানুষকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ। প্রাথমিক তদন্ত পর্ব শেষ করে রবিবারই কলকাতায় ফিরতে পারে তদন্তকারী দল। সোমবারই তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রাথমিক রিপোর্ট (Preliminary Report) জমা দেবে বলে জানা গিয়েছে।


