ভাইরাল খবর
মনিরুল ইসলাম অনড়! মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি সত্ত্বেও ফরাক্কায় প্রতিদ্বন্দ্বিতায় লড়াই
ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) দোরগোড়ায় দাঁড়িয়ে মুর্শিদাবাদের ফরাক্কায় তৃণমূলের অন্দরে ফাটল এখন প্রকট। রবিবার সামশেরগঞ্জের হাইভোল্টেজ জনসভা থেকে বিদায়ী বিধায়ক মনিরুল ইসলামকে (Monirul Islam) সরাসরি আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন, আগামী ৯ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র (Nomination Paper) প্রত্যাহার না করলে তাঁকে দল থেকে বহিষ্কার (Expel) করা হবে।
জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমানকে কড়া নির্দেশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ফরাক্কার বিধায়ককে বলছি ওটা প্রত্যাহার করে নিতে। না করলে দল থেকে ওকে বহিষ্কার করতে হবে।” রাজনৈতিক মহলের ধারণা, এসআইআর (SIR) চলাকালীন বিতর্কিত মন্তব্যের কারণেই এবার মনিরুলকে টিকিট দেয়নি তৃণমূল। তাঁর জায়গায় ফরাক্কায় প্রার্থী করা হয়েছে আমিরুল ইসলামকে।
তবে দলনেত্রীর এই হুঁশিয়ারিতে (Warning) দমে যাওয়ার পাত্র নন মনিরুল। কয়েক ঘণ্টার মধ্যেই পালটা হুঙ্কার দিয়ে তিনি বলেন, “কারও হুমকির কাছে আমি মাথানত করব না। আমি চুরি বা তোলাবাজি (Extortion) করিনি, তবে কেন টিকিট পাব না? প্রয়োজনে দলের সমস্ত পদ ছেড়ে দেব, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা (Contest) আমি করবই।”
শনিবারই কংগ্রেসের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মনিরুল। যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী জানিয়েছেন, তাঁদের মূল প্রার্থী মহতাব শেখ। কিন্তু মহতাবের ভোটার তালিকা সংক্রান্ত আইনি জটিলতা থাকলে মনিরুল নির্দল (Independent) হিসেবেই লড়াই করবেন বলে আজ স্পষ্ট করে দিয়েছেন। মুর্শিদাবাদে ভোট আগামী ২৩ এপ্রিল। সোমবার (৬ এপ্রিল) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। রাজনৈতিক বিশ্লেষকদের (Political Analysts) মতে, মনিরুল শেষ পর্যন্ত অনড় থাকলে ফরাক্কায় তৃণমূলের ভোটব্যাঙ্কে (Vote Bank) বড়সড় ধস নামতে পারে।


