ভোটের আগে রায়গঞ্জে অনন্য বার্তা! ‘রক্ত নয়, শান্তি চাই’, নজর কাড়ল ব্যবসায়ীর উদ্যোগ
Connect with us

রায়গঞ্জ

ভোটের আগে রায়গঞ্জে অনন্য বার্তা! ‘রক্ত নয়, শান্তি চাই’, নজর কাড়ল ব্যবসায়ীর উদ্যোগ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভোট মানেই কি রক্তপাত আর সংঘর্ষ? পশ্চিমবঙ্গবাসীর দীর্ঘ অভিজ্ঞতায় নির্বাচনের সমার্থক হয়ে দাঁড়িয়েছে হিংসা। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে (Assembly Election) কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক ও বিরোধী শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটছে, ঠিক তখনই এক অভিনব শান্তির বার্তা (Message of Peace) দিলেন রায়গঞ্জ শহরের এক ব্যবসায়ী। শহরের বিবেকানন্দ মোড়ের ড্রাই ফুড ব্যবসায়ী উদয় দত্ত নিজের দোকানের সাইনবোর্ডটি বড় বড় অক্ষরে লেখা ‘রক্ত নয়, শান্তি চাই’ ব্যানারে (Banner) ঢেকে দিয়েছেন।

ব্যতিক্রমী এই প্রতিবাদের পাশাপাশি তিনি তাঁর দোকানে তৃণমূল, বিজেপি, সিপিএম এবং কংগ্রেস— চার প্রধান রাজনৈতিক দলের পতাকাই (Flags) লাগিয়েছেন। উদয়বাবুর মতে, ভোট হলো গণতন্ত্রের উৎসব (Festival of Democracy), আর এই উৎসব হওয়া উচিত সম্পূর্ণ নিরুপদ্রব। ১৯৭৯ সাল থেকে বাবার ব্যবসার হাল ধরা উদয়বাবু বরাবরই সমাজের অস্থির পরিস্থিতিতে নিজের দোকানের সাইনবোর্ডকে সচেতনতামূলক (Social Awareness) কাজে ব্যবহার করেন।

তিনি জানান, বছরের অন্য সময় ব্যবসার কাজে সাইনবোর্ড ব্যবহার করলেও বিশেষ বিশেষ পরিস্থিতিতে তিনি দেশ ও সমাজের মঙ্গলে এই পথ বেছে নেন। রায়গঞ্জের বিবেকানন্দ মোড়ের এই ছোট দোকানটি এখন যেন গোটা রাজ্যের কাছে এক প্রচ্ছন্ন নিদান (Guideline) হয়ে দাঁড়িয়েছে। উদয় দত্তর এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন পার্শ্ববর্তী ব্যবসায়ী প্রদীপ সরকার ও সঞ্জীব কর্মকাররা। তাঁরা মনে করেন, সাধারণ মানুষের এই সচেতনতাই আগামী দিনে সুস্থ রাজনৈতিক পরিবেশ (Political Environment) ফিরিয়ে আনতে সাহায্য করবে।

Advertisement
ads