রাজনীতি
দুয়ারে সরকারের মতই এইবার দুয়ারে চিকিৎসা! মমতার মেগা ইস্তেহারে নয়া চমক
ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election) লক্ষ্যমাত্রা স্থির করে ইস্তেহার প্রকাশের আগে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন নির্বাচন কমিশনের (Election Commission) মাধ্যমে বাংলার শীর্ষ আধিকারিকদের ভিনরাজ্যে বদলি করা নিয়ে তিনি ক্ষুব্ধ, ঠিক তখনই সাধারণ মানুষের জন্য ‘দুয়ারে চিকিৎসা’র (Treatment at doorstep) মতো এক যুগান্তকারী প্রকল্পের কথা ঘোষণা করলেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “এবার দুয়ারে সরকারের (Duare Sarkar) ধাঁচেই আমরা পাড়ায় পাড়ায়, ব্লকে ব্লকে ক্যাম্প করে ‘দুয়ারে চিকিৎসা’ করব।” তিনি অভিযোগ করেন, সরকার যে আধিকারিকদের দিয়ে এই জনকল্যাণমূলক কাজগুলো করাচ্ছিল, বিজেপি সরকার (BJP Government) রাজনৈতিক উদ্দেশ্যে তাদের সরিয়ে দিচ্ছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, বাংলার অফিসারদের সরিয়ে ভিনরাজ্যের লোক আনা হচ্ছে যারা বাংলার উৎসব, সংস্কৃতি (Culture) বা ভূগোল কিছুই চেনেন না। তাঁর দাবি, এটি আসলে একটি ‘ঘোষিত এমার্জেন্সি’ (Declared Emergency) বা অঘোষিত রাষ্ট্রপতি শাসনের (President’s Rule) নামান্তর।
বিজেপির প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতাকে কটাক্ষ করে মমতা বলেন, দেশে এখন কোনো সংবিধান (Constitution) বা আইন নেই, শুধু ‘জুজুর ভয়’ আর ‘লোভ’ কাজ করছে। সীমান্ত দিয়ে টাকা ও মাফিয়া (Mafia) ঢোকানোর চক্রান্ত চলছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। তবে যাবতীয় বাধা উপেক্ষা করে ‘দুয়ারে চিকিৎসা’র মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা (Health service) পৌঁছে দিতে তৃণমূল সরকার বদ্ধপরিকর। তাঁর হুঙ্কার, “লাইন দিতে দিতেই সাধারণ মানুষ এবার বিজেপিকে রাজনীতি থেকে বেলাইন (Out of track) করে দেবে।”


