উত্তর দিনাজপুর
উৎপল মহারাজ ভারত সেবাশ্রম থেকে বহিষ্কার! রাজনীতির ফাঁদে পা দেওয়ায় সংঘের প্রতিক্রিয়া
ডিজিটাল ডেস্কঃ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভা (Assembly Elections 2026) কেন্দ্রে ভারত সেবাশ্রম সংঘের বিশিষ্ট ব্যক্তিত্ব স্বামী জ্যোতির্ময়ানন্দ ওরফে উৎপল মহারাজকে প্রার্থী করে বড় চমক দিয়েছে বিজেপি। তবে রাজনীতিতে এই পদার্পণের পরেই বিতর্কের মুখে পড়েছেন তিনি। রাজনীতির ‘ফাঁদে’ পা দেওয়ার অভিযোগে ভারত সেবাশ্রম সংঘ (Bharat Sevashram Sangha) তাঁকে সঙ্ঘ থেকে বহিষ্কারের (Expelled) সিদ্ধান্ত নিয়েছে।
সঙ্ঘের পরিচালন কমিটির এক জরুরি সভায় জানানো হয়েছে যে, আধ্যাত্মিক ও সেবামূলক প্রতিষ্ঠানে থেকে প্রত্যক্ষ রাজনীতি করা সম্ভব নয়। সঙ্ঘের মতে, রাজনৈতিক প্রলোভনে (Political allurements) পা দিলে ধর্মীয় জীবন ক্ষতিগ্রস্ত হয়। যদিও উৎপল মহারাজ বহিষ্কারের দাবি অস্বীকার করেছেন। তাঁর পালটা দাবি, তিনি আগেই ইস্তফাপত্র (Resignation letter) জমা দিয়েছিলেন এবং সঙ্ঘ তা গ্রহণ করেছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজনীতি করা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত (Personal decision) এবং সঙ্ঘের নিয়মকে সম্মান জানিয়েই তিনি আশ্রম ত্যাগ করেছেন।
কালিয়াগঞ্জ কেন্দ্রে বিদায়ী বিধায়ক সৌমেন রায়ের বদলে এবার ‘মহারাজ’ কার্ড খেলেছে গেরুয়া শিবির (Saffron camp)। তবে এই মনোনয়ন নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল প্রার্থী (TMC Candidate) নিতাই বৈশ্য। তিনি বলেন, একসময়ের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব কীভাবে ‘ভোগের রাজনীতিতে’ নামলেন তা ভাববার বিষয়। প্রসঙ্গত, কালিয়াগঞ্জ বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ২০১৯-এর উপনির্বাচনে হারলেও ২০২১-এর বিধানসভা ভোটে (General Assembly) এই কেন্দ্রে প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে জিতেছিল বিজেপি। এবার উৎপল মহারাজের হাত ধরে সেই ধারা বজায় থাকে কি না, সেটাই দেখার।
