ছেলের চিকিৎসার জন্য এসে ট্রমা কেয়ারে প্রাণ হারালেন এক! ফের প্রশ্নের মুখে আরজি কর
Connect with us

দুর্ঘটনা

ছেলের চিকিৎসার জন্য এসে ট্রমা কেয়ারে প্রাণ হারালেন এক! ফের প্রশ্নের মুখে আরজি কর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ফের এক চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনা সামনে এল। ছেলের হাত ভাঙার চিকিৎসা (Treatment) করাতে এসে হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিংয়ের (Trauma Care Building) লিফটে আটকে প্রাণ হারালেন নাগেরবাজারের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায় (৪০)।

পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ স্ত্রী ও ছেলেকে নিয়ে পাঁচতলায় যাচ্ছিলেন অরূপবাবু। হঠাৎ যান্ত্রিক ত্রুটির (Mechanical fault) কারণে লিফটটি গ্রাউন্ড ফ্লোরে না থেমে সরাসরি বেসমেন্টে (Basement) গিয়ে লক হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় এক ঘণ্টা লিফটের ভেতরে আটকে ছিলেন তাঁরা। বারবার চিৎকার করে সাহায্য চাইলেও কোনো লিফটম্যান (Lift Operator) বা সিকিউরিটি গার্ড সময়মতো এগিয়ে আসেনি। দীর্ঘক্ষণ বদ্ধ জায়গায় আতঙ্কে থাকার ফলে অরূপবাবু হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হন। দরজা খোলার পর তাঁকে নিথর অবস্থায় পাওয়া যায়।

এই ঘটনায় হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনরা। তাঁদের অভিযোগ, ট্রমা কেয়ারের মতো জরুরি জায়গায় কোনো লিফট অপারেটর ছিল না, এমনকি আপৎকালীন চাবিও (Emergency Key) পাওয়া যায়নি। ঘটনায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ সরকারি হাসপাতালের দুরবস্থা নিয়ে তোপ দেগেছেন, অন্যদিকে বাম নেতা শতরূপ ঘোষ পরিকাঠামোর (Infrastructure) অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অতীন ঘোষও প্রশাসনিক গাফিলতির (Administrative negligence) কথা স্বীকার করেছেন। টালা থানার পুলিশ লিফটের যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখছে।

Advertisement
ads