আরজি করের জরুরি বিভাগে মদের আসর! ভাইরাল ভিডিও ঘিরে রাজ্যজুড়ে তীব্র শোরগোল
Connect with us

ভাইরাল খবর

আরজি করের জরুরি বিভাগে মদের আসর! ভাইরাল ভিডিও ঘিরে রাজ্যজুড়ে তীব্র শোরগোল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফের বিতর্কে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল (RG Kar Hospital)। এবার হাসপাতালের জরুরি বিভাগে (Emergency Department) বসে মদ-বিরিয়ানি পার্টির অভিযোগ উঠেছে এক গ্রুপ-ডি (Group-D) কর্মীর বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হতেই শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

ভিডিওতে দেখা যাচ্ছে, গোলাপি শার্ট পরা এক ব্যক্তি চেয়ারে বসে সামনে বিরিয়ানি ও হাতে মদের গ্লাস নিয়ে বসে আছেন। পরবর্তীতে জানা যায়, ওই ব্যক্তি হাসপাতালের কর্মী রঞ্জিত গোঁসাই। অভিযোগ, হাসপাতালের ভিতরেই চলছে এই মদ্যপানের আসর। ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা (Security) ব্যবস্থা নিয়ে। কীভাবে এত সংবেদনশীল জায়গায় এমন ঘটনা ঘটল, তা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নজরে আসার পরই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাঁকে অন্য বিভাগে বদলি করা হয়েছে।

অভিযুক্তের দাবি, ভিডিওটি পুরনো এবং তাঁকে উদ্দেশ্য করে ছড়ানো হয়েছে। তবে প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক পরিচয় নিয়েও উঠছে নানা দাবি ও বিতর্ক।

Advertisement
ads ads

এই ঘটনার জেরে ফের একবার প্রশ্নের মুখে পড়ল আরজি কর হাসপাতালের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা।