ভাইরাল খবর
হরমুজ প্রণালীতে মার্কিন হামলা! ৫০০০ পাউন্ডের বাঙ্কার বাস্টারে বিধ্বস্ত ইরান
ডিজিটাল ডেস্কঃ ইরানের মাটিতে ফের ভয়াবহ হামলা চালাল আমেরিকা। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে (Strait of Hormuz) ইরানের প্রভাবমুক্ত করতে ৫০০০ পাউন্ড ওজনের শক্তিশালী ‘বাঙ্কার বাস্টার’ (Bunker Buster) বোমা ব্যবহার করেছে মার্কিন সেনা। আমেরিকার সেন্ট্রাল কমান্ড (CENTCOM) বুধবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই অভিযানের কথা নিশ্চিত করেছে। এই অভিযানের পোশাকি নাম দেওয়া হয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’ (Operation Epic Fury)।
Hours ago, U.S. forces successfully employed multiple 5,000-pound deep penetrator munitions on hardened Iranian missile sites along Iran’s coastline near the Strait of Hormuz. The Iranian anti-ship cruise missiles in these sites posed a risk to international shipping in the… pic.twitter.com/hgCSFH0cqO
— U.S. Central Command (@CENTCOM) March 17, 2026
মার্কিন বাহিনীর দাবি, ইরানি উপকূল বরাবর অবস্থিত এই সামরিক ঘাঁটিগুলো থেকে আন্তর্জাতিক জাহাজ চলাচলে ঝুঁকি তৈরি করা হচ্ছিল। বিশেষ করে ইরানের বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র (Cruise Missile) ও জাহাজগুলো বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। উল্লেখ্য, বিশ্ব বাণিজ্যের প্রায় ২৫ শতাংশ তেল এই পথ দিয়ে সরবরাহ হয়। ইরান এই পথ অবরুদ্ধ করার হুঁশিয়ারি দেওয়ায় তেলের বাজার চড়চড়িয়ে বাড়ছে, যা আমেরিকার ওপর আন্তর্জাতিক চাপ বাড়িয়েছিল।
এই সংকটে ব্রিটেন, ফ্রান্স বা ভারতের মতো মিত্রশক্তির (Allies) সাহায্য না পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ন্যাটো (NATO) এবং সহযোগী দেশগুলোকে তোপ দেগে জানিয়েছেন, আমেরিকা একাই এই পরিস্থিতি সামলাতে সক্ষম।
এদিকে, ইজরায়েলি হামলায় ইরানের নিরাপত্তা প্রধান লারিজানি এবং উপ-প্রধান আলিরেজা বায়েতের মৃত্যুর খবরে পরিস্থিতি আরও জটিল হয়েছে। এর প্রতিশোধ নিতে ইরান ইতিমধ্যেই ইজরায়েল, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে ড্রোন ও মিসাইল হামলা (Missile Attack) শুরু করেছে। আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে বলেও খবর পাওয়া গেছে। পাশাপাশি, লেবানন সীমান্তে হিজবুল্লাহ এবং ইজরায়েলের মধ্যেও চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন কার্যত বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে।
