সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের আবেদনে সাড়া! হুমায়ুনের সুরক্ষায় মোতায়েন সেন্ট্রাল ফোর্স
Connect with us

রাজনীতি

সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের আবেদনে সাড়া! হুমায়ুনের সুরক্ষায় মোতায়েন সেন্ট্রাল ফোর্স

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: কলকাতা হাই কোর্টের (High Court) নির্দেশ মেনে অবশেষে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা (Central Security Force) পেতে চলেছেন ভরতপুরের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। দলবিরোধী কাজের অভিযোগে তৃণমূল থেকে সাসপেন্ড (Suspended) হওয়ার পর নিজের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

গত ১৯ জানুয়ারি বিচারপতি ডঃ শুভ্রা ঘোষ নির্দেশ দিয়েছিলেন যে, কেন্দ্রীয় সুরক্ষার জন্য বিধায়ককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে (Ministry of Home Affairs) আবেদন করতে হবে। সেই মোতাবেক ২৪ জানুয়ারি হুমায়ুন কবীর লিখিত আবেদন জানান। শুক্রবার তিনি নিশ্চিত করেন যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাঁর আবেদন গ্রহণ করেছে এবং নিরাপত্তা সুনিশ্চিত করেছে।

বর্তমানে হুমায়ুনের সঙ্গে রাজ্য সরকারের ২ জন সশস্ত্র জওয়ান এবং ৬ জন ব্যক্তিগত (Private) নিরাপত্তারক্ষী থাকেন। বিধায়ক জানিয়েছেন, “কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হওয়া মাত্রই আমি ব্যক্তিগত ৬ জন রক্ষীকে বাতিল করে দেব।” তবে তাঁকে কতজন জওয়ান দেওয়া হবে এবং যাতায়াতের খরচ (Logistics) সরকার বহন করবে কি না, তা নিয়ে এখনও বিস্তারিত নির্দেশিকা হাতে পাননি তিনি। নিজের নতুন রাজনৈতিক দল গঠনের পর এই কেন্দ্রীয় সুরক্ষা তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডে বাড়তি সাহস যোগাবে বলে মনে করা হচ্ছে।

Continue Reading
Advertisement