শরদ পওয়ারের শারীরিক অবস্থার অবনতি, এক সপ্তাহের ব্যবধানে ফের হাসপাতালে বর্ষীয়ান নেতা
Connect with us

স্বাস্থ্য

শরদ পওয়ারের শারীরিক অবস্থার অবনতি, এক সপ্তাহের ব্যবধানে ফের হাসপাতালে বর্ষীয়ান নেতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মহারাষ্ট্রের প্রবীণ নেতা তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি-র (NCP) শীর্ষ স্তম্ভ শরদ পওয়ার আবারও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ, রবিবার সকালে তাঁকে পুণের রুবি হল ক্লিনিক হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়েছে। গত সপ্তাহেও শ্বাসকষ্ট (Breathing issues) ও একটানা কাশির সমস্যার কারণে তিনি কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার বাড়ি ফিরলেও সাত দিন কাটতে না কাটতেই ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি (Condition worsened) হয়েছে।

চিকিৎসকদের মতে, ৮৫ বছর বয়সী এই নেতা বর্তমানে ডিহাইড্রেশন (Dehydration) ও গলার সংক্রমণে ভুগছেন। তাঁকে স্যালাইন দেওয়া হচ্ছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে (Observation) রাখা হয়েছে।

উল্লেখ্য, নব্বইয়ের দশকে তিনি ক্যানসার (Cancer) জয় করেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে বার্ধক্যজনিত কারণে তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমেছে।

শারীরিক সমস্যার পাশাপাশি শরদ পওয়ার মানসিকভাবেও বিপর্যস্ত (Mentally devastated)। অতি সম্প্রতি একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় (Aviation accident) তাঁর ভাইপো অজিত পওয়ারের মৃত্যু হয়েছে। স্বজন হারানোর শোক এবং ক্রমাগত শারীরিক অসুস্থতা—পওয়ার পরিবারের জন্য সময়টা অত্যন্ত প্রতিকূল। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল (Stable), তবে আরও কয়েকদিন তাঁকে হাসপাতালে বিশ্রামে থাকতে হতে পারে।

Advertisement
ads
Continue Reading
Advertisement