বন্দি অবস্থায় প্রয়াত বাংলাদেশের প্রাক্তন জলসম্পদ মন্ত্রী রমেশচন্দ্র সেন
Connect with us

বাংলাদেশ

বন্দি অবস্থায় প্রয়াত বাংলাদেশের প্রাক্তন জলসম্পদ মন্ত্রী রমেশচন্দ্র সেন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কারাগারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন মন্ত্রী ও আওয়ামি লিগের (Awami League) বর্ষীয়ান নেতা রমেশচন্দ্র সেন (Ramesh Chandra Sen)। দিনাজপুর জেলা কারাগারে (Dinajpur Jail) বন্দি অবস্থায় শনিবার, ৭ ফেব্রুয়ারি সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে নিকটবর্তী একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Medical College Hospital) নিয়ে যাওয়া হলে সকাল সাড়ে ৯টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

মুক্তিযোদ্ধা (Freedom Fighter) রমেশচন্দ্র সেন ছয়বারের সাংসদ ছিলেন। দীর্ঘদিন ঠাকুরগাঁও-১ (Thakurgaon-1) আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের জলসম্পদ মন্ত্রী (Minister of Water Resources) ছিলেন এবং আওয়ামি লিগের উপদেষ্টা পদেও দায়িত্ব সামলান।

২০২৪ সালে দেশজুড়ে গণআন্দোলনের জেরে শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের পতনের পর বহু আওয়ামি লিগ নেতা দেশ ছাড়লেও রমেশচন্দ্র সেন বাংলাদেশেই থেকে যান। ওই বছরের ১৭ অগস্ট তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং দিনাজপুর জেলে পাঠানো হয়। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, জেলে আসার আগেই তিনি একাধিক শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

Advertisement
ads

প্রবীণ এই নেতার মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক মহলে (Political Circle) গভীর শোক ও আলোড়ন সৃষ্টি করেছে।

Continue Reading
Advertisement