ভাইরাল খবর
জীবিত ভোটারকে মৃত দেখানোর অভিযোগ, বাদুড়িয়ায় SIR ঘিরে চাঞ্চল্য
ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকা সংশোধন (SIR – Special Intensive Revision) সংক্রান্ত শুনানি ঘিরে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় তীব্র উত্তেজনা ছড়াল। অভিযোগ, জীবিত ভোটারদের (Living Voters) মৃত দেখিয়ে ফর্ম ৭ (Form-7) পূরণ করানো হচ্ছে। শনিবার বসিরহাটের বাদুড়িয়া ব্লক (Baduria Block) এলাকার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ৪৫ নম্বর বুথ এবং আটঘড়া গ্রাম পঞ্চায়েতের ৮০ নম্বর বুথের মোট ৩৩ জন ভোটারকে এই ফর্ম পূরণ করতে বলা হয় বলে অভিযোগ ওঠে।
নিয়ম অনুযায়ী, মৃত ভোটারদের নাম বাদ দেওয়া বা ডবল এন্ট্রি (Double Entry) সংশোধনের জন্য ফর্ম ৭ ব্যবহার করা হয়। কিন্তু অভিযোগকারীদের দাবি, ইচ্ছাকৃতভাবে তাঁদের মৃত দেখিয়ে নাম কাটার চেষ্টা চলছে। শনিবার সকালে বাদুড়িয়া বিডিও (BDO – Block Development Officer) অফিসে এসে ভোটাররা বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, BJP পরিকল্পিতভাবে এই কাজ করছে।
তৃণমূল নেতা মেহেবুর আলম বলেন, ভোটের আগে জীবিত ভোটারদের মৃত দেখিয়ে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। যদিও বিজেপি এই অভিযোগ মানেনি। অন্যদিকে, BDO পার্থ হাজরা জানান, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত (Investigation) চলছে।
এই ঘটনার সময় BDO অফিসে আধিকারিক হেনস্থার (Harassment) অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়ায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলকে দায়ী করেন। পাল্টা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী নির্বাচন কমিশন (Election Commission) ও বিজেপিকেই কাঠগড়ায় তোলেন। গোটা ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট তলব করেছে রাজ্যের CEO দফতর।


