বাংলাদেশ
ফের অশান্তি বাংলাদেশে! ভোটের আগে ইউনুসের বাসভবনের পথে সংঘর্ষ
ডিজিটাল ডেস্কঃ ফের অশান্তির ছবি বাংলাদেশে (Bangladesh)। শুক্রবার রাজধানী ঢাকায় (Dhaka) অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের (Muhammad Yunus) সরকারি বাসভবন ‘যমুনা’ (Jamuna) অভিমুখে মিছিল করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সরকারি চাকরিতে নবম পে-স্কেল (9th Pay Scale) সংক্রান্ত গেজেট জারির দাবিতে এই মিছিলের আয়োজন করা হয়েছিল।
জানা গিয়েছে, দুপুর ১২টা নাগাদ শাহবাগ (Shahbagh) মোড় এলাকায় মিছিলটি যমুনার দিকে এগোতেই পুলিশ বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ (lathi charge), সাউন্ড গ্রেনেড (sound grenade) ও জল কামান (water cannon) ব্যবহার করে। সংঘর্ষে অন্তত ছয়জন সরকারি কর্মচারী আহত হয়েছেন বলে খবর।
আহতদের মধ্যে রয়েছেন জয় দাস, আব্দুল হান্নান, আব্দুল আউয়াল, তন্ময়, জাকারিয়া ও মহম্মদ সিকান্দার। তাঁদের ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালের (Dhaka Medical College Hospital) জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
‘সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে পূর্বঘোষিত এই কর্মসূচিকে ঘিরেই উত্তেজনা ছড়ায়। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন (election)। তার আগেই ডিসেম্বর থেকে একাধিক সহিংস ঘটনার জেরে উত্তপ্ত দেশ। ভোটের আগে নতুন করে এই অশান্তি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
