মমতার SIR মামলায় আদালতে সওয়ালের সম্ভাবনা, রেজিস্ট্রারের কাছে নিরাপত্তা আবেদন
Connect with us

ভাইরাল খবর

মমতার SIR মামলায় আদালতে সওয়ালের সম্ভাবনা, রেজিস্ট্রারের কাছে নিরাপত্তা আবেদন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ এসআইআর (SIR Issue) মামলায় প্রয়োজনে সুপ্রিম কোর্টে (Supreme Court) নিজেই সওয়াল (Argue) করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার সেই সম্ভাবনার ইঙ্গিত মিলেছে। শীর্ষ আদালতের রেজিস্ট্রারের কাছে বুধবার মমতার নিরাপত্তার (Security Clearance) জন্য আবেদন করা হয়েছে। আবেদনকারীর (Petitioner) পরিচয়ে মমতা আদালতে যেতে পারেন, তবে তিনি সুপ্রিম কোর্টের নিবন্ধিত আইনজীবী (Advocate) নন।

গতকাল মমতা দিল্লিতে (Delhi) নির্বাচন সদনে (Election Commission Office) গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Chief Election Commissioner) ও কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেন। ঘণ্টাখানেক পর তিনি বলেন, “আমাদের অপমান ও অসম্মান করা হয়েছে।” বৈঠক বয়কট করে বেরিয়ে আসেন।

এই আবহে বুধবার মমতা আদালতে আবেদনকারী হিসেবে উপস্থিত থাকবেন কি না, তা নজরদারির বিষয়। শীর্ষ আদালতের রেজিস্ট্রারের কাছে সিকিউরিটি ক্লিয়ারেন্সের (Security Clearance) আবেদন নতুন করে জল্পনা বাড়িয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, আবেদনকারী হিসেবে মমতার উপস্থিতি SIR মামলায় এক নতুন রাজনৈতিক মাত্রা যোগ করবে।

Continue Reading
Advertisement