টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছাঁটাই, স্কটল্যান্ডকে সুযোগ দিল আইসিসি
Connect with us

খেলার খবর

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছাঁটাই, স্কটল্যান্ডকে সুযোগ দিল আইসিসি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সব জল্পনার অবসান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) থেকে বাংলাদেশকে ছাঁটাই করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে (Scotland) বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে।

খবর অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (BCB) এই সিদ্ধান্ত জানিয়ে ইতিমধ্যেই একটি চিঠি পাঠিয়েছে আইসিসি। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে রাখা হয়েছে গ্রুপ-সি’তে (Group C)। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড (England), ওয়েস্ট ইন্ডিজ (West Indies), নেপাল (Nepal) ও ইটালি (Italy)। খুব শীঘ্রই আইসিসি’র তরফে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

আইসিসি নির্ধারিত চূড়ান্ত সময়সীমার মধ্যেও ভারতে (India) এসে বিশ্বকাপ খেলতে রাজি হয়নি বাংলাদেশ। শ্রীলঙ্কায় (Sri Lanka) হাইব্রিড মডেল বা গ্রুপ বদলের প্রস্তাবও গ্রহণযোগ্য হয়নি। শেষ পর্যন্ত বিসিবি স্পষ্ট জানিয়ে দেয়, তারা ভারতে দল পাঠাবে না।

Advertisement
ads

বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “নিরাপত্তাই (Security) আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।” তবে আইসিসি আর কালবিলম্ব না করে দ্রুত সিদ্ধান্ত নেয়, কারণ ৭ ফেব্রুয়ারি থেকেই বিশ্বকাপ শুরু। ফলে র‍্যাঙ্কিংয়ের বিচারে স্কটল্যান্ডকেই সুযোগ দেওয়া হয়েছে। তাদের বিশ্বকাপ অভিযান শুরু হতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, কলকাতার (Eden Gardens) মাটিতে।