অফবিট
মৃত্যুও ভাঙতে পারেনি মায়ের ভালোবাসা! হাড়হিম শীতে শহিদ ছেলের মূর্তিতে কম্বল জড়ালেন মা, ভাইরাল ভিডিও
ডিজিটাল ডেস্কঃ “দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ”—ছেলের কাছে যেমন মা, মায়ের কাছেও তেমনই ছেলে ‘সাত রাজার ধন মানিক’। সেই অটুট সম্পর্কেরই এক আবেগঘন ছবি উঠে এল জম্মু (Jammu) শহর থেকে। তীব্র শীতের (Severe Winter) মধ্যে দেশরক্ষায় শহিদ জওয়ান ছেলের মূর্তিতে কম্বল জড়িয়ে দিলেন মা জসওয়ান্ত কাউর (Jaswant Kaur)। শহিদ কনস্টেবল গুরনাম সিংয়ের (Gurnam Singh) এই ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল (Viral) সোশ্যাল মিডিয়ায়।
Mother covers martyred son’s statue with a blanket to protect it from the biting cold in Jammu.
Gurnam Singh was martyred in 2016 while foiling a terrorist Invasion.
Maa ❤️🥹 pic.twitter.com/tBkyKIiGVO
— Kushal Sharma (@KushalSharma_89) January 9, 2026
জসওয়ান্ত কাউরের কাছে গুরনাম কেবল একজন শহিদ (Martyr) নন, তিনি আজও মায়ের হৃদয়ে জীবিত। তাঁর কথায়, “আমি একজন মা। এই হাড়হিম করা শীতে (Freezing Cold) আমি কীভাবে আমার ছেলের মূর্তিকে ঠান্ডায় ফেলে রেখে আসতে পারি?” মায়ের কাছে মৃত্যু কোনও বিচ্ছেদ নয়, জন্মান্তরের (Eternal Bond) সম্পর্ক কখনও শেষ হয় না— সেই বিশ্বাসেই এই মানবিক উদ্যোগ।
পরিবারের সদস্য কুলবিন্দর সিং বলেন, “তেরঙ্গা (Tricolour) কেবল বাতাসে ওড়ে না, গুরনামের মতো জওয়ানদের শেষ নিঃশ্বাসের হাওয়াতেও ওড়ে।”
উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবর মাসে হিরানগর (Hiranagar) সীমান্তে পাক মদতপুষ্ট জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হন গুরনাম সিং। মৃত্যুর আগে এক জঙ্গিকে নিকেশ করে পিছু হটতে বাধ্য করেছিলেন সন্ত্রাসবাদীদের। সেই বীর সন্তানকে আজও আগলে রাখছেন তাঁর মা— ভালোবাসার উষ্ণতায়।
