মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিক ED? আই-প্যাক তল্লাশি ঘিরে বিস্ফোরক শুভেন্দু
Connect with us

ভাইরাল খবর

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিক ED? আই-প্যাক তল্লাশি ঘিরে বিস্ফোরক শুভেন্দু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আই-প্যাক (IPAC) কর্তা প্রতীক জৈনের (Prateek Jain) বাড়িতে ইডি (ED) তল্লাশি ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। দিল্লির একটি আর্থিক প্রতারণা মামলায় (Financial Fraud Case) ইডি তল্লাশি চালানোর সময় সেখানে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার (CP) মনোজ ভর্মা এবং কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তল্লাশির মাঝেই প্রতীক জৈনের বাড়ি থেকে সবুজ রঙের একটি ফাইল হাতে বেরোতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এরপর তিনি গডরেজ ওয়াটারসাইডে (Godrej Waterside) আই-প্যাকের অফিসে যান। সেখানেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) তৃণমূলের (TMC) স্ট্র্যাটেজি, প্রার্থী তালিকা ও প্ল্যানিংয়ের হার্ড ডিস্ক (Hard Disk) হাতিয়ে নিতেই ইডি অভিযান করানো হয়েছে।

এই অভিযোগকে ঘিরেই পাল্টা তোপ দাগেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, কেন্দ্রীয় সংস্থার তদন্তে হস্তক্ষেপ (Interference in Investigation) করেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, “একজন মুখ্যমন্ত্রী শুধুমাত্র রাজনৈতিক নেতা নন, তিনি প্রশাসনিক প্রধানও। এভাবে কেন্দ্রীয় সংস্থার কাজে বাধা দেওয়া অসাংবিধানিক (Unconstitutional) ও অনৈতিক।”

তিনি আরও স্মরণ করান, ২০২১ সালে নিজাম প্যালেস (Nizam Palace) ও সারদা মামলার (Saradha Case) সময়ও মুখ্যমন্ত্রী ইডির বিরুদ্ধে ধরনায় বসেছিলেন। শুভেন্দুর বক্তব্য, “আইনের মধ্যে থেকেই ইডির উচিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করা।”

Advertisement
ads
Continue Reading
Advertisement