বাংলাদেশ
পাকিস্তানের কাছ থেকে ২০০৭ সালের পুরানো জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কিনতে চলেছে বাংলাদেশ!
ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের কাছে জেএফ-১৭ থান্ডার (JF-17 Thunder) মাল্টি-রোল যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করেছে পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনী (Air Force) প্রধানরা। ইসলামাবাদে (Islamabad) অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের এয়ার চিফ মার্শাল (Air Chief Marshal) হাসান মাহমুদ খান এবং পাকিস্তানের এয়ার চিফ জহির আহমেদ বাবর সিধু অংশ নেন।
পাকিস্তানের আইএসপিআর (ISPR) জানিয়েছে, চীন (China) ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি এই যুদ্ধবিমানটি ইতোমধ্যেই মিয়ানমার, আজারবাইজান ও নাইজেরিয়া বিক্রি হয়েছে। বৈঠকে বাংলাদেশের জন্য ‘সুপার মুশশাক’ (Super Mushshak) প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহ এবং পূর্ণ প্রশিক্ষণ প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়।
পাকিস্তান এ আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা (Defense) সম্পর্ক জোরদার করতে চায়। বিশেষ করে জেএফ-১৭ থান্ডার সংগ্রহের সম্ভাবনা, পরিচালনাগত সহযোগিতা ও প্রশিক্ষণ কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাকিস্তান দাবী করেছে, ২০১৯ ও ২০২৫ সালে ভারতের (India) সঙ্গে সংঘর্ষে এই যুদ্ধবিমান সফলতা প্রমাণ করেছে।
বাংলাদেশ সরকার এখনও আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি। তবে এই বৈঠক দুই দেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অস্ত্র ব্যবসায় পাকিস্তানের বাজার সম্প্রসারণের লক্ষ্যকেও প্রাধান্য দিয়েছে।


